নিউজ

৩১ মার্চ নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে ১৫ ই এপ্রিল পর্যন্ত

করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রত্যেক দেশেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারত ও তার ব্যতিক্রম নয়। করণের সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে সোমবার নবান্নের বৈঠকের পর সেই ছুটি বাড়িয়ে ১৫ ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের শুধু সরকারি স্কুল নয়, সমস্ত বেসরকারি স্কুল, কলেজ বন্ধ রাখা হবে। আইসিডিএস স্কুলগুলিও বন্ধ রাখা হবে। তবে বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলি চলছে সেগুলি চালু থাকবে। তিনি জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের রান্নার যে কাঁচামাল তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেছেন যে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। বাংলাতে ৩লক্ষ ২৪ হাজার মানুষের এখনো পর্যন্ত স্ক্রিনিং করানো হয়েছে বলে তিনি জানান। আর ৫০০০ মানুষকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আরও পড়ুন : করোনা সন্দেহ : বিমানবন্দর থেকে সরাসরি বেলেঘাটা আইডিতে ভর্তি এক যুবককে

মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো”-তে যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে প্রায় ৫০০০ ফোন এসেছে বলে তিনি জানান। ফোনে সেই সমস্ত ব্যক্তিদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। রাজারহাটে তৈরী হচ্ছে হাসপাতাল। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা সংক্রমণের খবর আসেনি। প্যানিক করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026