সিরিয়ালে অভিনয় করার সুযোগ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ উঠলো নাগপুরের দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে পুনে বিমানবন্দর থানায় গত ১৪ই মার্চ মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় অন্য এক মহিলার বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ওই অভিনেত্রীর বয়ান অনুসারে জানা গেছে যে, গত জানুয়ারী মাসে মুম্বইয়ের একটি মলে অভিযুক্ত মহিলার সঙ্গে দেখা করার পর, তাকে সিরিয়ালে সুযোগ পেতে সাহায্য করবেন বলে জানান ওই মহিলা। এরপর তার পরিচিত এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে দেখা করার পরামর্শ দেন অভিযুক্ত মহিলা।
আরও পড়ুন : অবশেষে করোনা প্রতিরোধে আসছে টিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পরীক্ষা
সেই মতো ৮ই ফেব্রুয়ারী ওই মহিলার সঙ্গে পুনেতে আসেন অভিনেত্রী। এরপর তারা একটি হোটেলে ওঠেন। নিজেদের প্রযোজক ও পরিচালক পরিচয় দিয়ে দুই ব্যক্তি নির্যাতিতার ইন্টারভিউ নিয়ে তাকে সিরিয়ালে অভিনয় করার সুযোগ করে দেবে বলে জানায়।
এখানেই শেষ নয় এরপর তারা অভিনেত্রীর কামরায় এসে অভিযুক্ত মহিলার সঙ্গে বিয়ার পান করতে শুরু করে।তখন ওই দুই ব্যক্তি অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তার মূল্য চোকাতে বলে। সেই কথায় রাজি না হওয়ায় অভিযুক্তরা তার ওপর বিয়ারের বোতল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…