রাজ্য

শাহের বোলপুর রোড শোয়ের পাল্টা মমতার বোলপুরে মেগা রোড শো, জনপ্লাবনে পদযাত্রা হবে ২৯ ডিসেম্বর

একুশে নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিকে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব নিয়ে টান টান উত্তেজনা চলছে। এরইমধ্যে বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এসে গত শনিবার মেদিনীপুরে এবং রবিবার দুপুরে বোলপুরে জনসভা করেন। তিনি বোলপুরে একটি রোড শো তেও উপস্থিত ছিলেন। এবার পাল্টা শাসকদল ইঞ্চি ইঞ্চি মেপে নিচ্ছে বিজেপির রাজনৈতিক দৌড়। এরপর ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর তাদের আশা সেদিন রোড শোতে জনতার প্লাবন ঘটবে বোলপুরে।

অমিত শাহের পাল্টা রোড শো করতে এবার মাঠে নামছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ২৯ ডিসেম্বর বীরভূমে বঙ্গধনি যাত্রা করবেন। পদযাত্রায় আনুমানিক দু লক্ষ মানুষ রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটবেন। এমনটাই দাবি করেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও তিনি এদিন বলেছেন অন্য জেলা ও রাজ্য থেকে লোক নিয়েছে রোড শোতে ভিড় বাড়ালেই সবকিছু হয়ে যায় না। অমিত শাহ রোড শোতে গাড়ির উপর দাঁড়িয়ে বলেছিলেন, “বিজেপিকে একটিবার সুযোগ দিন বিজেপি সোনার বাংলা গড়বে। এছাড়াও তিনি ২০০ র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসার কথা ঘোষণা করেছিলেন।” অমিত শাহের কথার পাল্টা জবাব দিতে ভোলেনি শাসকদল ও।

গত রবিবার বোলপুরে অমিতের রোড শো হয়েছিল। মাত্র এক কিলোমিটার দীর্ঘ ছিল রোড শো। অবশ্য কর্মী-সমর্থকদের ঢলে পড়ে রাস্তায় পার হতে লেগেছিল কয়েক ঘণ্টা। কিন্তু এবার তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো ধামাকাদার রোড শো করার প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনিতেই বীরভূমের বেশিরভাগ অংশ পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ ইত্যাদি সবই তৃণমূলের দখলে। জেলার সভাপতি দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ওই অঞ্চলে বিজেপির রমরমা বা সাংগঠনিক শক্তি তৃণমূলের চেয়ে অনেকটাই কম। সুতরাং এটা আশা করে নেওয়া যায় বিজেপির তুলনায় অনেক বেশি প্রভাবশালী হবে মমতার রোড শো। অবশ্য মমতার রোড শো শুধুমাত্র রোড শো হবে না হবে একটি জনপ্লাবনে প্লাবিত মেগা শো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026