রাজ্য

নেতাজির প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে, কেন্দ্রকে তোপ মমতার

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে আগেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগের ঘোষণা করা সূচি অনুসারে শনিবার তথা আজ দুপুর ১২.১৫ নাগাদ বেজে ওঠে সাইরেন। তার ঠিক পরেই শাঁখ বাজান মুখ্যমন্ত্রী। তার ঠিক পরেই শ্যামবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় রেড রোডে। সকালে তিনি গিয়েছিলেন নেতাজি ভবনে। আর মিছিল শেষে তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন। বিধানসভা নির্বাচনের আগে এটি খুবই তাৎপর্যপূর্ণ।

এই মিছিলে হয়েছিল জনজোয়ার। মিছিলের শেষে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য,”আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আমার সাথে এই বিষয়ে কথা বলতে পারতেন। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি ছাড়া বাংলা হয়না। নেতাজিকে জানতে হবে। কেন্দ্রীয় সরকার আজ পর্যন্তও ছুটির দিন ঘোষণা করেনি। দুঃখ আছে আমাদের। করতেই হবে। নেতাজির লড়াই দেশকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজি ইতিহাস, বিস্ময়।”

মমতার পদযাত্রার কিছুক্ষণ পরেই শহরে তথা রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। তিনি এসে নেতাজি ভবনে যাবেন বলে সূত্রের খবর। তার আগেই তার কাছে বার্তা পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়,”ভারতের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। নীতি আয়োগ তৈরি করা হল। কেন্দ্র বাংলার সাথে কথা বলেনা। ন্যাশনাল প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে। আমি রাজীব গান্ধীকে দিয়ে এয়ারপোর্টের নাম করিয়েছিলাম নেতাজির নামে। বাংলা মাথা নিচু করতে পারেনা। ভারতের রাজধানী করতে হবে কলকাতা কে। নেতাজির বই স্কুল কলেজে বাধ্যতামূলক করা উচিৎ। ভারতের চার স্থানে রাজধানী করা উচিৎ।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী। তার আগে নাম না করে নেতাজিকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তার বক্তব্য,নেতাজিকে নিয়ে করা হচ্ছে রাজনীতি। তার আদর্শকে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। পরাক্রম দিবস বুঝিনা। আমি কেবল দেশ নায়ক বুঝি। রবীন্দ্রনাথ তাকে সম্বোধন করেছিলেন, তাই আমরা দেশনায়ক দিবস করছি। তাকে নিয়ে কোনও দয়া দাক্ষিণ্যের প্রয়োজন নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026