অস্ট্রেলিয়া (Australia) সফরে ১৩ উইকেট, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের অন্যতম বড় আবিষ্কার মহম্মদ সিরাজ Mohammad Siraj)। টেস্টে (Test) অভিষেক ঘটিয়েই ভেলকি দেখিয়েছেন। তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব (World Cricket)। আর এই সাফল্যের জন্য দেশে ফিরেই নিজেকে তিনি উপহার দিলেন। বিএমডব্লিউ (BMW) !কিনলেন নিজের জন্য।
৪ ম্যাচের টেস্ট সিরিজে ১৩টি উইকেট নিয়েছেন সিরাজ। Instagram স্টোরিতে সেই গাড়ির ভিডিয়ো শেয়ার করেছেন সিরাজ। অস্ট্রেলিয়া সফর তাঁর কাছে যেন অগ্নিপরীক্ষার সমান ছিল। সফরের মাঝে বাবার মৃত্যু, লাগাতার বর্ণবিদ্বেষী মন্তব্যের আক্রমণ।
তবুও তিনি ভেঙে পড়েননি। বরং প্রতিকূল পরিস্থিতি তাঁকে আরও শক্তিশালী করে তুলেছিল। হায়দরাবাদে ফেরার পরেই শুভেচ্ছা, সম্বর্ধনার জোয়ারে ভাসছেন তিনি। এর মধ্যেই ভক্তদের সুখবড় দিয়ে নিজের ইনস্টাগ্রামে তারকা পেসার শেয়ার করলেন সদ্য কেনা বিএমডব্লিউয়ের ছবি।
সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন, বাবা অটো চালিয়ে পুত্র সিরাজকে বড় করেছেন। আর সিরাজ দুরন্ত অভিষেকের পরেই বিএমডব্লিউ কিনছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…