রাজ্য

“কোভিডযোদ্ধা ছাড়া বাকিদের ভ্যাকসিনের খরচ কি দেবে কেন্দ্র?”, ভার্চুয়াল বৈঠকে মোদিকে প্রশ্ন মমতার

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতি ভয়াবহ করেছিল সাধারণ মানুষের জীবনযাত্রা। কিন্তু এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে দেশবাসী। কারণ ভারতে চলে এসেছে করোনা ভ্যাকসিন। এই ভ্যাকসিন আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম সারির কোভিড যোদ্ধাদের দেওয়া হবে। আর সেই জন্যই আজ অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেন। আগে থাকতেই কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে প্রথম তিন কোটি কোভিডযোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু তাহলে প্রশ্ন উঠছে বাকিদের টিকাকরনের জন্য খরচ কে দিতে হবে রাজ্যকে?

আজকে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন প্রথম সারির কোভিড যোদ্ধাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পর বাকিদের কি বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র সরকার? না বাকিদের টিকা করনের জন্য রাজ্যকে খরচ করতে হবে? তবে মুখ্যমন্ত্রী প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন পরবর্তী পদক্ষেপের জন্য দ্বিতীয় দফায় বৈঠক হবে খুব শীঘ্রই।

এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠকে টিকার কার্যকারিতা সংক্রান্ত বৈজ্ঞানিক নথিপ্রমাণ ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কোন দুটো টিকা দেওয়া হবে দেশবাসীকে তা কেন্দ্র ঠিক করেছে। রাজ্য কী সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। সে ক্ষেত্রে ভ্যাকসিনের চূড়ান্ত ছাড়পত্রের আগে তার কোন পার্শপ্রতিক্রিয়া আছে নাকি তা জেনে নেওয়া দরকার। তাই তিনি কোভিশিল্ড ও কো ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিজ্ঞানসম্মত নথি প্রমাণ চেয়েছেন। এছাড়াও তিনি এদিন টিকাকরণের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র মারফত জানা গিয়েছে আজকের বৈঠকে দুজন মুখ্যমন্ত্রীকে তাদের বক্তব্য পেয়েছে সুযোগ করে দেওয়া হয়েছে। একজন হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যজন পুদুচেরি মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। এদিন প্রথম সারির কোভিদ যোদ্ধাদের মধ্যে পরিবহন কর্মীদের যোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তবে কোভিড যোদ্ধা ছাড়া বাকি রাজ্যবাসীর জন্য কি বিনামূল্যে টিকাকরণ সম্ভব সেই প্রশ্ন রয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026