নিউজ

শীতলকুচি ঘটনা অমিত শাহের প্ল্যান, প্রধানমন্ত্রী সব জানতেন, রানাঘাট থেকে হুঙ্কার মমতার

সোমবার শীতল কুচির ঘটনা নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এই পুরো ঘটনাটা অমিত শাহ এর প্ল্যান এবং প্রধানমন্ত্রী এই পুরো ব্যাপারটি জানতেন। বিজেপি ছদ্দবেশী ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা তা করি না। আমাকে আঘাত করে বসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তা পারবে না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে চলে যেতে দেব না। আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতেই হবে।”

তিনি আরো বললেন, “পরিকল্পনার লক্ষ্য করে এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি করা হয়েছে। বিজেপি শীর্ষস্থানীয় নেতারা বলছেন মারো মারো। এরা কি পাগল! এদের এখনই ব্যান করে দেওয়া উচিত। মা-বোনেরা আপনারাই বলুন গুলি চালানোর জন্য ভোট দেবেন নাকি গুলি চালানোর বিরুদ্ধে ভোট দেবেন?”

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “২ মে ক্ষমতায় আসার পর শীতলকুচি ঘটনা নিয়ে আমি তদন্ত করব। আমি দেখব কে কোথায় মিটিং করছে। আমাকে রাজবংশী নিয়ে কথা বলা হচ্ছে। নিজের লোকেদের কর্মীদের নিজেরা মারে। রাজবংশী মানুষজন আমার পরিবার। তারা সেদিন গুলি চালিয়েছিল সেই পুরো তালিকা আমার কাছে রয়েছে। আমি সব তৈরি করে রেখেছি। ২ মে এর পরে সব আস্তে আস্তে তদন্ত করে বের করবো। আমি ছেড়ে কথা বলবো না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বর্ধমান থেকে আক্রমণ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। নরেন্দ্র মোদী বলছেন, ‘দিদির কি মিহিদানা ভালো লাগেনা?” সেই সময় রানাঘাট থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এর বিরুদ্ধে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026