রাজ্য

পয়লা বৈশাখের দিন ঝেঁপে বৃষ্টি রাজ্যের এইসব জেলাগুলিতে, আগাম পূর্বাভাস হাওয়া অফিসের

নতুন বছরের প্রথম দিন থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে ও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তার সাথে সাথেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকেও একইরকমভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বুধবার থেকে ঝড় বৃষ্টি হতে চলেছে এই রাজ্যে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। কিন্তু আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির ভ্রুকুটি কিন্তু কাটিয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার থেকে শুক্রবার এর মধ্যে উত্তর এবং দক্ষিণ বঙ্গের বেশকিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

বুধবার চৈত্রসংক্রান্তি এবং বৃহস্পতিবার পহেলা বৈশাখ। আর সেই দুদিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মধ্যে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তার সাথে সাথেই ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আজকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। এই কারণে আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026