নিউজ

‘দিল্লির হিংসা পরিকল্পিত চক্রান্ত’, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

দিল্লীর ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলে দাবী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে “বাংলার গর্ব মমতা” নামের একটি কর্মসূচী উদ্বোধন করার সময় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে বলেন, “আমার মনে হয়, দিল্লীর এই ঘটনা পুরোপুরি পরিকল্পিত গণহত্যা। এখনও পর্যন্ত মৃতদেহ পাওয়া যাচ্ছে। একেকটা নর্দমা খুললে আরো লাশ বেরোবে। এতগুলো মানুষ, এতগুলো পরিবারের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা দেখে আমি ব্যথিত, শোকাহত।এই ঘটনার আমি ধিক্কার জানাই।”এরপর তিনি এক মিনিট নীরবতাও পালন করেন।

তীব্র আক্রমণ করে তিনি বলেন যে, “দিল্লীর পুলিশ যেখানে কেন্দ্রের অধীনে, এছাড়া আধা সেনা ও সেনা মোতায়েন আছে এরপরেও এত বড় হিংসার ঘটনা কিভাবে ঘটে? সময়মতো ব্যবস্থা না নিয়ে কেন চুপ করেছিলেন? অবিলম্বে দিল্লীবাসীর কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এই ঘটনা পুরোপুরিভাবে স্টেট স্পনসর্ড। আসলে গুজরাট মডেল নিয়ে আসতে চাওয়া হচ্ছে দিল্লীতে।”

আরও পড়ুন : রেশন কার্ড দেখালেই শাড়ি কিনতে গেলে ছাড় পাবেন, রাজ্য সরকারের নতুন উদ্যোগ

শুধু তাই নয় এর সাথে সাথে আটের দশকের শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে বলেন, “আমি একে গণহত্যা বলছি তার পেছনে কারণ আছে।পুলিশ দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছে কোনো বাঁধা দেয়নি। তবে যে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।”

কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “যতদিন না পর্যন্ত এই স্বৈরাচারী শাসকদল বিদায় নেবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। তবে নম্র এবং বিনয়ী হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026