কৌশিক পোল্ল্যে: বহুদিন পর একেবারে হাইস্কেলে একটি মাল্টিস্টারার ছবি তৈরি করলেন রোহিত শেট্টি তাও আবার সত্য ঘটনার ওপর ভিত্তি করে। ছবির নাম সূর্যবংশী। একজন সৎ পুলিশ অফিসার সূর্য কীভাবে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকে নেতৃত্ব দিয়ে আন্ডারওয়ার্ল্ড ভিলেনদের শায়েস্তা করে, তা নিয়েই ছবির গল্প। লস্কর-ই-তৈবা মুম্বাইয়ের উপর আক্রমন করার সম্ভাবনা বাড়ছে ক্রমশই, এরকম গরমাগরম রিয়্যালিস্টিক টপিককে ভিত্তি করে তৈরি গল্প এবং ছবির শক্তিশালী ডায়লগস সত্যিই মন ছুঁয়ে যায়।
অফিসার সূর্যর ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। অ্যাপিয়ারেন্সেই কাঁপিয়ে দিয়েছেন ট্রেলারের প্রথমভাগ। বহুবছর পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয়। স্বল্প সময়েই উভয়ের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। মূলত অ্যাকশন ফিল্ম হলেও রোহিত শেট্টির সিনেমাতে কমেডি স্যিকুয়েন্স ও প্লট বজায় রাখতে একটি হাসিখুশি পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন রনবীর সিং। ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছেন সিংঘম অজয় দেবগন, ফলে অক্ষয়-অজয় জুটির মিশেলে কতটা মশলাদার হয়ে উঠবে সিনেমার অ্যাকশন ফ্র্যাঞ্চাইচি তা বোধহয় আলাদা করে জানান দেওয়ার প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন : স্যুইমিংপুলে স্নানের ছবি শেয়ার করে ভাইরাল ঝুমা বৌদি, দেখুন সেই ছবি
অ্যাকশনেও রয়েছে বিশেষ চমক। সুপারন্যাচরাল কিছু হাইলাইট না করে রিয়েলেস্টিক মারপিঠকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ছবিতে তিন তিনটে তাবড় হিরো সেই জায়গায় শক্তিশালী কোনো ভিলেন না থাকলে কী মানায়! এখানেও বাজি মেরেছে ছবিটি, যোগ্য ভিলেন জ্যাকিশ শ্রফ বেশ সাবলীল ও উপযুক্ত। সর্বোপরি বলা যায় ট্রেলারে মূল ছবির অনেক কিছুই দেখানোর চেষ্টা করা হয়েছে ফলে দৈর্ঘ্যে একটু বড় হয়ে গিয়েছে 4 মিনিট 15 সেকেন্ডের এই ট্রেলারটি। রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট ও ধর্মা প্রোডাকশন প্রযোজিত ও রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ প্রেক্ষাগৃহে আসছে 24 মার্চ 2020 তে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…