রাজ্য

‘ভাঙা পায়ে খেল হবে’, হুইলচেয়ারে বসেই হুমকি মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম প্রচারে গিয়ে আহত হওয়া। তবে আজ রবিবার থেকে ফের তৃণমূল সুপ্রিমো তার পুরনো কর্মসূচি অনুযায়ী ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছেন। তিনি অবশ্য এর আগেই ভিডিও বার্তার মাধ্যমে বলে দিয়েছিলেন যে পায়ে যন্ত্রণা থাকলেও সে তার কোন কর্মসূচি বাতিল করবে না। আজ রবিবার মুখ্যমন্ত্রী স্বয়ংক্রিয় হুইল চেয়ারে বসে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছেন। আজকে গান্ধী মূর্তি পাদদেশ থেকে হাজরা অব্দি তৃণমূলের মিছিলে তিনি হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেন।

হাজরার জনসভা থেকে আজ মুখ্যমন্ত্রী বলেছেন, “জীবনে আমি অনেক আঘাত পেয়েছি, কিন্তু আমি কখনো মাথা নোয়াতে শিখিনি। আমার আজ শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণাটা অনেক বেশি হচ্ছে। কারণ বাংলাকে ঘিরে চক্রান্ত চলছে। অশুভ শক্তির বিনাশ করতে হবে বাংলা থেকে।” এছাড়াও তিনি তার পায়ের চোট প্রসঙ্গে বলেছেন, “চিকিৎসকদের অনেক ধন্যবাদ। উনারা আমায় বেড রেস্ট নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই উপায় নেই। হুইল চেয়ারে করে ভাঙ্গা পায়ে ঘুরবো। কারণ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কে? তাদেরকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাবে কে? আমার উপর ভরসা রাখুন।”

এছাড়াও মুখ্যমন্ত্রী আজ তৃণমূল কর্মীদের সকালেই টুইট বার্তায় জানিয়েছিলেন, “সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাব আমরা। আমার এখনো অত্যন্ত যন্ত্রণা রয়েছে পায়ে। কিন্তু সেই যন্ত্রণার থেকে বাংলার মানুষের যন্ত্রণা আমাকে আরো বেশি কুরেকুরে খাচ্ছে। আমার মানুষের যন্ত্রণা অনেক বেশি অনুভূত হচ্ছে। এর আগেও এই বাংলার পবিত্র মাটি রক্ষা করতে আমাকে কম যন্ত্রনা সহ্য করতে হয়নি। এখনো সহ্য করতে হচ্ছে। আগামী দিনেও আমি পবিত্র বাংলাকে রক্ষা করার জন্য যন্ত্রনা সহ্য করতে রাজি। কিন্তু কোন পরিস্থিতিতে আমি কাপুরুষদের সামনে মাথা নত করব না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026