নিউজ

রাজ্যে আগের থেকে উন্নতি হয়েছে করোনা পরিস্থিতির, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা রবিবারই ২ লক্ষ পেরিয়ে গিয়েছে৷ সোমবার গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা নিয়ে খুশি বোর্ড৷ কারণ আগে থেকে রাজ্যে করোনা পরিস্থিতিতে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে।

রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১৫ জন। সব মিলিয়ে এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,০২,৭০৮। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ লক্ষ ৭৫ হাজার ১৩৯। পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯৪৫।

এ দিন বৈঠকের পরে মমতা জানান, “করোনার চিকিত্‍সা পরিষেবা নিয়েও খুশি বোর্ডের সদস্যরা৷ বর্তমানে রাজ্যে ২৩ হাজার ৬২৪ জন করোনা আক্রান্ত চিকিত্‍সাধীন৷ করোনায় মৃত্যুর হার ১.৯২ শতাংশ৷ গোটা ভারতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৭৭ শতাংশ, আমাদের রাজ্যে তা ৮৬.৪০ শতাংশ৷

সংক্রমণের হার ৮.২১ শতাংশ৷ আমাদের রাজ্যে ৮.২১ শতাংশ৷ করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে৷ তবে এখনও আমাদের সতর্ক থাকতে হবে৷ মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে”।

 

 

 

Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026