দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীতে ইতিমধ্যেই আইপিএলের দামামা বেজে গিয়েছে। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত এই কোটিপতি লিগ। করোনা পরিস্থিতিতে কার্যত এবারের আইপিএল হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু শেষমেশ বালির দেশে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইপিএল। শুধু তাই নয়, এবারের আইপিএলে যেমন রয়েছে করোনা মোকাবিলা করার চ্যালেঞ্জ, তেমন রয়েছে অনেক চমকও। তার মধ্যে একটি চমক দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই প্রথম আইপিএলে কোনও আমেরিকান ক্রিকেটার খেলতে চলেছে। তাও আবার সেটা বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে। আর এই মার্কিন ক্রিকেটার হলেন আলি খান।
জোরে বোলার হ্যারি গার্নির পরিবর্তে আলি খানকে পেয়েছে কেকেআর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিং খানের ত্রিনবাগো নাইট রাইডার্স-এর হয়ে দুরন্ত পারফরমেন্সের জেরে কার্যত আইপিএল খেলার দরজা খুলে গেল আলি খানের সামনে।
সিপিএল খেলে রবিবারই আবুধাবিতে পৌঁছে গিয়েছেন দুই ক্যারাবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। প্রোটিয়া ক্রিকেটার ক্রিস গ্রিনও যোগ দেন কেকেআর শিবিরে। যোগ দিলেন আলি খানও। নাইট পরিবারে যোগ হওয়ায় আলি খানকে নিয়ে বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে কেকেআর। আবুধাবি পৌঁছানোর মুহূর্ত , বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরোটাই ক্যামেরাবন্দি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…