রাজ্য

হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন মমতা, আবেগে ভেসেছেন হাজার হাজার মানুষ

দিন কয়েক আগে প্রার্থী তালিকা ঘোষণার সময় জানিয়ে দিয়েছিলেন তিনি এবারে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নন্দীগ্রাম আসন থেকে। আর এবারে সেই আসন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে ছিলেন সুব্রত বক্সী এবং শেখ সুফিয়ান। প্রসঙ্গত উল্লেখ্য মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে নন্দীগ্রামে চলে এসেছিলেন মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে তার প্রতিদ্বন্দ্বি শুভেন্দু অধিকারী একইদিনে নন্দীগ্রামে রয়েছেন বলে জানা গিয়েছে।

নন্দীগ্রাম থেকে কপ্টারে চেপে হলদিয়া এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটার পদযাত্রা করে মহকুমা শাসকের দপ্তরে এসে পৌছলেন মমতা। তারপর প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা দিলেন।

অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি সভা করেছেন। সেখান থেকে তিনি মমতাকে ভেজাল হিন্দু বলে কটাক্ষ করলেন। পাশাপাশি তাকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন। ২৯৪ আসনে নির্বাচন হলেও এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি হতে চলেছে সবথেকে হাইপ্রোফাইল আসন। এই আসনে একদিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার রয়েছেন তৃণমূলের হয় মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী শুক্রবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে তিনি ব্যবহার করবেন তার প্রচারের কাজে। অন্যদিকে ইতিমধ্যেই বাংলা নিজের মেয়েকে চায় পোস্টারে ছেয়ে গিয়েছে হলদিয়া। মহকুমা শাসকের দপ্তরে আবেগে ভেসেছেন হাজার হাজার মানুষ। তার সঙ্গে উঠেছে খেলা হবে স্লোগান। সবকিছুকে সঙ্গী করে মহাকুমা দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়ে শুভেন্দু সঙ্গে সম্মুখ সমরে নামতে তৈরি হলেন মমতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026