রাজ্য

মা এবং প্রেমিকা তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

সম্প্রতি মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় যোগদান করেছেন তৃণমূল শিবিরে। কিন্তু তাদের পথে না হেঁটে এবারে বনি সেনগুপ্ত যোগদান করলেন বিজেপি তে। তৃণমূল থেকে কৃষ্ণনগর উত্তর আসনের জন্য প্রার্থী নির্বাচিত করা হয়েছিল কৌশানী মুখোপাধ্যায়কে। একটি সাক্ষাৎকারে কৌশানী মুখোপাধ্যায় বলেছিলেন, তার প্রথম ছবি পারবোনা আমি ছাড়তে তোকে। আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারবেন না, এই কারণেই তার তৃণমূলে যোগদান।

কিন্তু সেই ছবির নায়ক, এখন যিনি তার প্রেমিক, সেই বনি সেনগুপ্ত যোগদান করলেন পদ্ম শিবিরে। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নিলেন নিজের হাতে বনি সেনগুপ্ত। শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, আজকে বিজেপিতে যোগদান করেছেন টলিউডের আরো এক অভিনেত্রী রাজশ্রী রাজবংশী। বিজেপিতে যোগদানের পর বনির গলায় শোনা গেল সেই মানুষের জন্য কাজ করার স্লোগান। তিনি বললেন, “মানুষের জন্য কাজ করবো বলেই বিজেপি তে এসেছি। গুরুজনদের মতামত নিয়ে কাজ করব।” তারপর বনির গলায় শোনা গেল সেই জয় শ্রীরাম স্লোগান।

দিন কয়েক আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান এর বিরোধিতা করেছিলেন বনির মা পিয়া সেনগুপ্ত। তিনি বলেছিলেন, এই বিষয়টি আমাদের বাংলার সংস্কৃতির সাথে মানায় না। তবে এবারে তার নিজের ছেলে এই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কৌশনি এবং পিয়া সেনগুপ্ত কারোর কাছ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিধানসভা নির্বাচনের আগে একের পর এক দল বদলের ঘটনা সামনে আসছে। একে একে বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অশোক দিন্দা, যশ দাশগুপ্ত সহ আরো অনেকে। অন্যদিকে তৃণমূল শিবিরে গেছেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এর মধ্যে অনেককেই টিকিট দেওয়া হয়েছে এবারের নির্বাচনে। বিজেপির হয় টিকিট পেয়েছেন হিরন। অন্যদিকে আবার তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন কৌশানি, সায়ন্তিকা, রাজ, কাঞ্চন, সায়নী সহ আরো অনেকে। কিন্তু বনি সেনগুপ্ত এবারে যোগ দিলেন বিজেপিতে। কৃষ্ণনগর উত্তর আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে কৌশানী মুখোপাধ্যায়। যদি তার বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচারে নামেন বনি সেনগুপ্ত তাহলে কিন্তু রয়েছে গৃহযুদ্ধের আশঙ্কা। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026