বিনোদন

সাতমাসের ধরে কষ্ট পাচ্ছিলেন, অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই হাসিখুশি ছবি পোস্ট অভিনেত্রী ঋতাভরীর

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty) স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের মাধ্যমে সকলের নজরে এসেছিলেন। কিন্তু তারপর স্তাবকতায় অবিশ্বাসী ঋতাভরীকে ইন্ডাস্ট্রির বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়। তাঁর হাতে কাজের সংখ্যা ক্রমশ কমতে থাকে। নিজের মা শতরূপা স্যান‍্যালের পরিচালনায় কয়েকটি শর্ট ফিল্মে এবং একটি ফিল্মে অভিনয় করেন ঋতাভরী। কিন্তু সৃজিত মুখার্জি (srijit Mukherjee)-র সঙ্গে সম্পর্ক আবারও ঋতাভরীকে লাইমলাইটে এনে দেয়। তবে এই সম্পর্ক না টিকলেও ঋতাভরী উঠে আসেন খবরের শিরোনামে। এরপর শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় (Shibprashad mukherjee) ও নন্দিতা রায়(Nandita Roy)-এর প্রযোজনায় এবং অরিত্র মুখোপাধ্যায় (Aritra mukherjee)-র পরিচালনায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি পোক্ত করেন ঋতাভরী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিতের জীবনকাহিনী অবলম্বনে তৈরী হয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। মহিলা পুরোহিত শবরীর ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতাভরী।

কিন্তু অনেকেই জানতেন না গত সাত মাস ধরে প্রচন্ড শারীরিক যন্ত্রণা নিয়ে কাজ করছিলেন ঋতাভরী। তিনি তাঁর অসুস্থতার খবর কাউকে জানতে দেননি। গত বছর অগষ্ট মাসে লকডাউনের সময় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ঋতাভরীকে। সেই সময় তাঁর মা শতরূপা জানিয়েছিলেন ঋতাভরীর পেরিঅ্যানাল অ্যাবসেস হয়েছে। এটি প্রকৃতপক্ষে মলদ্বারে তৈরী হওয়া একটি লাম্প। এছাড়াও ফিশচুলার সমস্যা রয়েছে ঋতাভরীর। ফলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এদিন কলকাতার একটি বেসরকারী নার্সিংহোমে ঋতাভরীর অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হয়েই মজাদার পোজ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। ঋতাভরীর অস্ত্রোপচারের কারণে তাঁর মা শতরূপা টেনশনে ছিলেন। ফলে ঋতাভরী মাকে হাসানোর জন্য নার্সিংহোমের বেডে বসে মজাদার পোজটি দিয়েছিলেন, তখন তাঁর মা-ই ছবিটি তুলে নেন। ছবিটি শেয়ার করে ঋতাভরী জানিয়েছেন, সাতমাসের যন্ত্রণার শেষে এবার তাঁর সুস্থ হয়ে ওঠার পালা। নেটিজেনরাও ঋতাভরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026