বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়তে চলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অন্যদিকে একই দিনে নন্দীগ্রামে রোড শো করলেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি নন্দীগ্রামে এদিন তার একটি কার্যালয় উদ্বোধন এর কর্মসূচি রয়েছে।
সেখানে উদ্বোধন কর্মসূচিতে তার আগে বক্তব্য রাখছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখান থেকে চাঁচাছোলা ভাষায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন। তিনি বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী অথচ তিনি নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে কিছু ভাবছেন না। তিনি সবসময় বলতে থাকেন যদি কোন সমস্যা হয় তাহলে সিভিকদের দিয়ে ম্যানেজ করো।”
এছাড়াও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাকে আবারও ভাইপো বলেন। শুভেন্দু বললেন, “আমফানের টাকা ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভিতরে আছে কিন্তু ভোট বিজেপিকে দেবো।”
পাশাপাশি চিটফান্ড প্রসঙ্গে তিনি মন্তব্য করতে ছাড়লেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি মমতা ব্যানার্জির ছবি বিক্রি প্রসঙ্গ তুলে আনলেন। এছাড়াও নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে তার বক্তব্য, “যদি আপনারা বিজেপিকে আনতে পারেন তাহলে আমরা চিটফান্ডের টাকা ফেরত দিয়ে দেবো।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…