রাজ্য

বাংলার গৃহবধূদের জন্য কল্পতরু মমতা, চালু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প

রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে সচ্ছল করে তোলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে লক্ষীর ভান্ডার প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভিডিও কনফারেন্সে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি চাইছেন যেন বাংলার প্রত্যেকটি গৃহবধূ স্বনির্ভর হতে পারে। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে প্রায় 1 কোটি 69 লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত হতে চলেছেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1000 এবং সাধারন শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা করে মাসোহারা পাবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য চলতি আর্থিক বছরে 11 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে উপভোক্তাদের তালিকা হাতে আসা মাত্রই এই প্রকল্প রূপায়নের কাজ শুরু করা হবে।

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে সকলকে সচেতন করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যারা যারা এই প্রকল্প পেতে পারেন তাদের সকলের নামেই তালিকাভুক্ত করার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রচারপত্র তৈরি করে বিলি করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি লোকশিল্পীদের মাধ্যমে পথনাটিকা এবং গান তৈরি করে এই প্রকল্প সম্পর্কে প্রচার চালানোর জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026