বিনোদন

Sourav-Twarita: বিয়ের ছয় মাস পার, ত্বরিতা-সৌরভের পরিবারে এল নতুন অতিথি

গত জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন টলিপাড়ার মিষ্টি মেয়ে ত্বরিতা। নতুন বছরের শুরুতেই এই অভিনেত্রী গাঁটছাড়া বাঁধেন তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সাথে। ত্বরিতা আর দৌরভের প্রথম কর্মসূত্রে আলাপ এরপরই বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। তিন বছরের প্রেমকে ১৫ জানুয়ারি বেশ জাঁকজমক করেই সাত পাকে বাঁধা পড়েন এই টেলি তারকা দম্পতি। এই দিন দক্ষিণ কলকাতার উত্তীর্ণতে বসেছিল রাজকীয় বিয়ের আসর। পরিবার-বন্ধুদের পাশাপাশি বিয়েতে উপস্থিত হয়েছিলেন টলিউডের বহু কলাকুশলীরা।

টেলিভিশনের বেশ পরিচিত মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়।’করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে ‘সারদামণি’র মায়ের ভূমিকাতেই এখন তাঁকে সকলে চেনেন। ‘কড়িখেলা’ ধারাবাহিকেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন৷ সৌরভও দাদুর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন। এখন স্টার জলসাতে গ্রামের রাণী বীনাপানিতে অভিনয় করছেন। নিজের অভিনয় দক্ষতায় মানুষের মন জয় করে নিয়েছেন তিনি।

ত্বরিতা এবং সৌরভ দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। বিয়ের নানান প্রতিচ্ছবি, বিয়ের পরের নানান ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। বিয়ের বয়স মাত্র ৬ মাস। এর মধ্যে অভিনেত্রীর পরিবারে এল নতুন অতিথি। সম্প্রতি ত্বরিতা নিজেই জানালেন তাঁদের পরিবারে নতুন সদস্য যোগ হওয়ার কথা। সম্প্রতি সৌরভ আর ত্বরিতা একটি দামি নতুন গাড়ি কিনেছেন। আর সেই গাড়ির ছবি এই জুটি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

শুধু নতুন গাড়ি কেনেননি। নতুন গাড়িতে করে গত রবিবার ঘুরতে বেরিয়েছিলেন দু’জনে। সেই ছবিও শেয়ার করেন এই লাভ বার্ডস। ছবিতে ত্বরিতাকে দেখা গিয়েছে পিঙ্ক ফ্রক আর সৌরভ পরেছিলেন ব্ল্যাক জিন্স এবং ব্লু ডেনিম। সেই সকল ছবি শেয়ার করেছিলেন। অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এই নতুন পোস্ট। অনেকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026