রাজ্য

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সম্পত্তির হলফনামা পেশ করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন মমতার সম্পত্তির পরিমাণ

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এবারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য গতকাল অর্থাৎ ১০ মার্চ তিনি হলদিয়াতে একুশে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই মনোনয়নপত্রে মুখ্যমন্ত্রী তার বর্তমানের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন। গতকালে মমতার সম্পত্তির হিসাব যেমন বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমন রাজনীতি উথালপাতাল হয়েছে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের প্রচার করতে গিয়ে চোট নিয়ে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী গত দুইদিন ধরে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারের কাজে লেগে পরেছেন। তার মধ্যে গতকাল ১০ মার্চ তিনি হলদিয়াতে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের সাথে তিনি একটি হলফনামা প্রকাশ করেছেন যাতে তার সম্পত্তির হিসেব আছে। হলফনামা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নগদ ৬৯ হাজার ৭৫৫ টাকা আছে। এছাড়া অস্থাবর সম্পত্তি হিসেবে ব্যাংক ও ন্যাশানাল সেভিংস সার্টিফিকেটে ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা আছে। এছাড়া এখন মুখ্যমন্ত্রীর নিজের কোনো গাড়ি নেই। চাষ করার জন্য কোনো জমি নেই। ব্যবসা করার জন্য কোন বাণিজ্যিক সম্পত্তি নেই।

এছাড়াও হলফনামা দিয়ে জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে সমস্ত কর দেওয়া হয়ে গেছে। ইনকাম ট্যাক্স ও পুরসভা সংক্রান্ত কর বা জিএসটি সব দেওয়া আছে। মুখ্যমন্ত্রীর কোন পৈত্রিক সম্পত্তি নেই নেই। এছাড়া অলংকার হিসাবে ৯ গ্রাম ৭৫০ মিলি গ্রাম সোনা আছে। আরও জানা গেছে যে ২০১৮-১৯ অর্থবছরের মুখ্যমন্ত্রীর বাৎসরিক আয়ের পরিমাণ ছিল ২০ লাখ ৭১ হাজার ১০ টাকা। তবে আগামী অর্থবর্ষে তা অনেকটাই কমে গেছে। ২০১৯-২০ সালে মুখ্যমন্ত্রীর বাৎসরিক আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026