রাজ্য

রাজ্যে কমছে করোনা, বিধিনিষেধে ছাড় মমতার, জানুন কী কী ঘোষণা করলেন

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের জেরে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল গোটা দেশ। তাই একাধিক রাজ্যে বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রীরা। সেই একই পথে হেঁটেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত ১৬ মে থেকে রাজ্যে একাধিক বিধিনিষেধ আরোপ করেন। আসলে দিনের পর দিন অনিয়ন্ত্রিত গতিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল বাংলায়। দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি স্পর্শ করেছিল। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতেই রাজ্য সরকার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে কঠোর বাধা-নিষেধ প্রক্রিয়া চলবে। আর রাজ্যের এই সিদ্ধান্তে সুফল মিলেছে। দুই সপ্তাহের মধ্যেই দৈনিক সংক্রমণ ৭ হাজারের কাছাকাছি কমে গিয়েছে। কিন্তু তার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধানিষেধের সময়সীমা ১৬ জুন অব্দি বর্ধিত করেছেন। তবে এই সময় খুচরো দোকানের দোকানের জন্য বেশকিছু নিয়মের পরিবর্তন করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, “দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা থাকবে খুচরা দোকান। সেই সাথে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবেন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এছাড়া আগের মতোই কড়া বিধি নিষেধ আপাতত ১৬ জুন অব্দি চলবে।” এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, “দয়া করে একে লকডাউন কার্ফু এসব বলবেন না। বিধি নিষেধ জারি থাকছে এটাই বলুন।” খুচরো দোকানের সময়সীমা সম্বন্ধে নিয়মের পরিবর্তন ছাড়া আগের মতই সমস্ত বিধি-নিষেধ জারি থাকবে। সেই অনুযায়ী বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন। সরকারি বেসরকারি বাস, ট্যাক্সি, অটো, ফেরি ইত্যাদি বন্ধ থাকবে। জরুরী পরিষেবা ছাড়া রাস্তায় বেরোতে পারবে না অটো অথবা ট্যাক্সির মতো কোনো যানবাহন। তবে বিমানবন্দর থেকে ট্যাক্সি পরিষেবা চালু রয়েছে।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে নির্মাণ কর্মীদের টিকাকরণের ব্যবস্থা যদি ঠিকাদার করে তাহলে তারা মাস্ক পরে এবং সোশ্যাল দূরত্ব বজায় রেখে কাজ করতে পারে। অন্যদিকে সকাল ১০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এছাড়া খোলা থাকছে সমস্ত অনলাইন পরিষেবা বা ডেলিভারি সিস্টেম। চা বাগানগুলির ক্ষেত্রে তারা ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে। এছাড়া বর্তমানে জুট মিলে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026