Today Trending News

Dipendu Biswas: গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে ফিরতে চান দীপেন্দু, ক্ষমাপার্থী হয়ে চিঠি লিখলেন মমতাকে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে দলবদলের ট্রেন্ড এসেছিল। একের পর এক তৃণমূল নেতা শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দল ছেড়েছিলেন। বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস দলের হয়ে টিকিট না পাওয়ায় রাতারাতি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। হয়তো তার প্রত্যাশা ছিল যে বিজেপিতে যোগদান করলে ভোটে লড়াই করার টিকিট মিলবে। কিন্তু বাস্তবে সে গুড়ে বালি! তারপরই কিছুদিন আগে গেরুয়া শিবিরের সাথে সম্পর্কে ইতি টেনেছিলেন ওই ফুটবলার বিধায়ক। এবার আজ অর্থাৎ সোমবার সরাসরি তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তিনি।

চিঠিতে প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস বলেন, “প্রথমেই আমার প্রণাম নেবেন। বেশ কিছুদিন আগে অভিমানে ভুলবশত আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। নির্বাচনের সময় আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম এবং সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিলাম। বিগত কিছুদিন আগে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক করে আপনি বসিরহাটের মানুষের সেবা করার যে সুযোগ আমাকে দিয়েছিলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। এখন আপনার অনুমতিস্বরূপ ক্ষমা প্রার্থনা করে, আমি আবারও তৃণমূলে যোগদান করতে চাই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী দার হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে এসে আমি উন্নত বাংলা গড়ার যুদ্ধে শামিল হতে চাই।”

প্রসঙ্গত উল্লেখ্য, দীপেন্দু বিশ্বাস প্রথমে ফুটবলার হয়ে তার ক্যারিয়ার শুরু করলেও তৃণমূল কংগ্রেস ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেয়। তিনি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে বসিরহাট দক্ষিণ আসনে জয় লাভ করেন। কিন্তু একুশে বিধানসভা নির্বাচনের আগে দলের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে তিনি দলত্যাগ করে গেরুয়া শিবিরে ভরসা দেখান। কিন্তু গেরুয়া জার্সি পড়ে তার নতুন রাজনৈতিক ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। গেরুয়া শিবিরেও তিনি টিকিট পাননি। তবে এবার নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে দীপেন্দু অধিকারী মা-মাটি-মানুষের দলেই ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026