বিনোদন

Idian Idol 12: ‘বিচারক কী বলবেন, সবটাই ছিল নির্মাতাদের স্ক্রিপটেড’, অমিত কুমারের পর মুখ খুললেন সুনীধি চৌহান

সোনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো হল ইন্ডিয়ান আইডিল। অন্যবারের তো এবারেও রমরমিয়ে চলছে জনপ্রিয় এই গানের রিয়েলিটি শো। এই শো থেকে প্রতিবছর ভবিষ্যতের প্রতিভা বাছাই করে আনা হয়। ইতিমধ্যে এই বছরের সিজন নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান চর্চা। পেজ থ্রিয়ের পাতায় এই রিয়ালিটি শো নিয়ে নানান খবর উঠে এসেছে। চ্যানেল এর টুইটার অ্যাকাউন্টে প্রতিদিনই অংশগ্রহণ করতে আসা নতুন প্রতিযোগীদের কোন না কোন নতুন ভিডিও শেয়ার করা হয়েই থাকে।

তবে বেশ কিছুদিন ধরেই এই রিয়ালিটি শোয়ের নানা তর্ক বিতর্ক লেগেই আছে। সম্প্রতি ইন্ডিয়ান আইডল নিয়ে অমিত কুমার, সোনু নিগম নানান কটুক্তি করেছেন। এবার রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের অন্দ্রমহল নিয়ে বোমা ফাটালেন প্রাক্তন বিচারক সুনীধি চৌহান একটা সময় ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে দুবছর ভালো ভালো গায়ক গায়িকার নির্বাচন করেছিলেন। তিনি ইন্ডিয়ান আইডল-এর পঞ্চম ও ষষ্ঠ সিজনে বিচারকের আসনে বসেছিলেন।

এক সাক্ষাৎকারে এবার সেও অভিজ্ঞতাই জানালেন। তিনি বললেন, এই শোয়ের নির্মাতারা যা চাইতেন তেমনটাই করতে হত তাঁকে। তিনি নিজের মতো করে প্রতিযোগিদের নিয়ে কোনো মতামত দিতে পারতেন না। সবটাই ছিল নির্মাতাদের স্ক্রিপটেড। তিনি আরো বলেন, হয়ত শোয়ের টিআরপি বাড়ানোর জন্য দর্শকদের মনোযোগ নিজেদের দিকে টানবার জন্য, দর্শকদের আকর্ষিত করতে নচেৎ দর্শক যাতে চুম্বকের মতো টেলিভিশন সেটের সামনে আটকে থাকে তেমনটা করতে করা হয়। তিনি মনে করেন, এইভাবে হয়তো শোয়ের নির্মাতারা নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করতো।

প্রসঙ্গত, সুনিধি খুব অল্প বয়সে ন‍্যাশনাল চ্যানেলের একটি সঙ্গীত প্রতিযোগিতায় লড়াই করে প্রথম স্থান অধিকার করেছিলেন। তবে ইন্ডিয়ান আইডিয়ালের পর আর সুনিধি অন্য কোনো প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেননি।

দিন কয়েক আগেই দর্শকের প্রবল সমালোচনার মুখে পড়েছিল এই শো। লেজেন্ড কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল দুনিয়াতে সেই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কিশোর পুত্র অমিত কুমার। তিনি এক সংবাদমাধ্যমে জানান, চ্যানেলের কথা অনুযায়ী আর টাকার জন্য বাধ্য হয়ে প্রতিযোগীদের গান ভাল না লাগা সত্ত্বেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন। প্রতিযোগীদের পাশাপাশি ইন্ডিয়ান আইডলের দুই বিচারক হিমেশ রেশমিয়া এবং নেহা কক্কর ও কিশোর কুমারের গান গাইতে পারেননি তাও বলেছিলেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026