নিউজ

“দীঘা এখন আন্তর্জাতিক টুরিস্ট স্পট”, মুম্বাই ধাঁচের মেরিন ড্রাইভ উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ এবং সুন্দরবনের কথা বাদ দিলে সমুদ্র সৈকতের নিরিখে বাংলার অন্যতম জনপ্রিয় একটি ভ্রমস্থল হল দীঘা। তাইতো ছোটখাটো ছুটি পেলেই পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে বাঙালিরা সময় কাটাতে পৌঁছে যান দিঘার সমুদ্র সৈকতে। পশ্চিমবঙ্গের বুকে অবস্থিত এই সমুদ্র সৈকতের উন্নতির জন্য দীর্ঘদিন ধরেই নানা নতুন প্রজেক্ট শুরু করেছিল মমতা সরকার। এরইমধ্যে গত বুধবার দীঘার উন্নয়ন যজ্ঞে এক মাইলফলক স্পর্শ করল রাজ্য সরকার। মুম্বাইয়ের ধাঁচে এবার দিঘাতেও তৈরি হল ২৬ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ যা সংযোগ করেছে দীঘা, তাজপুর মন্দারমনি ও শংকরপুরকে।

গত বুধবার মুম্বাইয়ের ধাঁচে তৈরি এই মেরিন ড্রাইভের উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্বোধন করতে গিয়ে জানান যে দীঘা এখন আন্তর্জাতিক টুরিস্ট স্পট। এই ২৬ কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ ধাঁচে তৈরি রাস্তার নাম রাখা হয়েছে “সৈকত সুন্দরী”। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার তমলুকের একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই তিনি সৈকত সুন্দরীর উদ্বোধন করতে যান। উদ্বোধন করার পর তিনি বলেছেন, “সবাই যাতে আসতে পারেন, তাই পুজোর আগেই উদ্বোধন করে দিলাম। দিঘা এখন আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট (হয়ে গিয়েছে)।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে দীঘা থেকে কাঁথি পর্যন্ত এই সৈকত সুন্দরী রাস্তার প্রস্তাব আনা হয়। ‘সৈকত সুন্দরী’-র দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। যে রাস্তা দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শংকরপুরকে একসুতোয় বেঁধে দিয়েছে। অর্থাৎ সপ্তাহান্ত বা ছুটির সময় সড়কপথে দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শংকরপুরে ঘুরতে যাওয়া আরও সহজ হয়ে গেল। এই রাস্তা তৈরি করতে মোট ১৭৩ কোটি খরচ পড়েছে। তার মধ্যে তিনটি সেতু নির্মাণেই ১৬৩ কোটি টাকা খরচ হয়েছে। একটি সেতু আছে জলদায়, একটি আছে সৌলায় এবং একটি সেতু ন্যায়কালীতে আছে। বাকি অংশের রাস্তা তৈরি এবং অন্যান্য কাজের জন্য ১০ কোটি টাকার মতো খরচ হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026