সোনালি যুগ সিরিয়ে আনবে Yamaha RX100, জানুন গাড়িটির দাম

ভারতীয় বাজারে দুই চাকার বাইকের চাহিদা বহু পুরনো। বিভিন্ন কোম্পানির বাইক এক এক সময় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক পছন্দের রেসিং বাইক বা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি নিত্যদিন লঞ্চ করছে নতুন নতুন মডেল। তবে ৯০ এর দশকে সাধারণ মানুষের কাছে বাইক কেনার সময় অপশন ছিল অত্যন্ত কম। তবে একটি বাইক সেই সময় মার্কেটে রাজ করেছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে ইয়ামাহা কোম্পানির RX100 এর কথা।

৯০ এর দশকে কম বয়সী থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই রেসিং বাইক হিসাবে ব্যবহার করত এই ইয়ামাহা RX100। এই বাইকটির লুক ও স্পেসিফিকেশন ছিল সেই টাইমের অনুযায়ী বেস্ট অপশন। তবে মাঝে সময় অনেকটাই কেটে গিয়েছে। এখন সকলেই কম করে হলেও ১৫০ সিসির বাইক ব্যবহার করে থাকেন। তবে আপনি শুনলে অবাক হবেন যে বাইকপ্রেমীদের কাছে এখনও ইয়ামাহা RX100 এর ক্রেজ কমেনি। আর সেই কথা বিচার করেই কোম্পানি আবারও এটিকে বাজারে আনার পরিকল্পনা করেছে।

ইয়ামাহা RX100 বাইকে থাকবে আধুনিক বৈশিষ্ট্য এবং লুক করা হবে আরও আকর্ষণীয়। মনে করা হচ্ছে এই বাইকটি বাজেট সেগমেন্টে বিক্রি করবে কোম্পানি। অনেকেই এখনো অব্দি ওই পুরনো ইয়ামাহা RX100 মডিফাই করে চালাতে পছন্দ করেন। তবে কোম্পানি এবার নতুন লুক এবং শক্তিশালী ইঞ্জিন দিয়ে ফের বাইকটিকে ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। এটি ফিরে এলে বাইকপ্রেমীরা যে ব্যাপক খুশি হবে তা আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026