নিউজ

Weather Report: বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতায়, একাধিক রাজ্যে জারি হল অ্যালার্ট

পুজো আর মাত্র কিছুদিন বাকি। এই পরিস্থিতিতে বর্তমানে নিম্নচাপ সরে যাওয়াতে বাংলায় গত দুইদিন ভারী বৃষ্টি হয়নি। তবে দেশের অধিকাংশ রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। জলমগ্ন শহরে মানুষের দৈনন্দিন জীবন জেরবার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির মৌসম ভবন টুইট করে জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই প্রবল বৃষ্টি হবে একাধিক রাজ্যে। ২২ তারিখ থেকে শুরু হয়ে বৃষ্টি চলবে প্রায় ২৬ তারিখ পর্যন্ত। টুইট অনুযায়ী, অরুণাচলপ্রদেশে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আসাম এবং মেঘালয়তে ২৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিমে বাড়ি বৃষ্টি হতে পারে। এমনকি ওয়েদার আপডেট অনুযায়ী আজও কলকাতায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

শহরে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। আপেক্ষিক আদ্রতা এবং তাপমাত্রাজনিত অস্বস্তির জন্য ফিল লাইক টেম্পারেচার ৩৮ ডিগ্রি সেলসিয়াস অব্দি হতে পারে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর কোনো নিম্নচাপের ভ্রুকুটি নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026