রাজ্য

সৌমিত্রদা দের মত মানুষের মৃত্যু হয় না, প্রদর্শনীতে বক্তব্য মমতার

সৌমিত্রদার প্রয়ান হওয়া অসম্ভব। আর কয়েকটা দিন বাদে ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায় এর (Soumitra Chatterjee) এর ৮৬ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেকটিভ এক্সিবিশন আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এছাড়াও তার সঙ্গে ছিলেন শিল্পীর স্ত্রী দীপা চট্টোপাধ্যায় এবং মেয়ে পৌলোমী বসু। এছাড়াও শহরের অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনী ঘরে দিন ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি নিজের ছোটবেলার স্মৃতি সকলের সাথে ভাগ করে নিলেন, কিভাবে তিনি প্রথম কদম ফুল, তিন ভুবনের পারে এর মত ছবি তার মায়ের সাথে দেখেছেন। তিনি বললেন, উত্তম কুমারের (Uttam Kumar) পর সৌমিত্রদা বাংলা চলচ্চিত্রের অভিভাবক ছিলেন। তার চলে যাওয়া ছিল অপূরণীয় ক্ষতি।

শেষবারের আলাপচারিতার স্মৃতি সকলের সাথে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সেদিন তিনি মেদিনীপুরে ছিলেন। তিনি ভাবতে পারেনি সৌমিত্র চট্টোপাধ্যায় এত তাড়াতাড়ি চলে যাবেন। তিনি বললেন,’ সৌমিত্রদা এর মত মানুষের মৃত্যু হয় না। তারা বেঁচে থাকেন নিজেদের শিল্পের মধ্যে। কিংবদন্তি শিল্পী স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের (Dipa Chaterjee) পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা।”

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন সৌমিত্র চ্যাটার্জির কন্যা পৌলোমী বসু। এছাড়াও আগামী ১৭ জানুয়ারি থাকতে চলেছে রক্তদান শিবির। ১৮ জানুয়ারি হতে চলেছে কবিতা সন্ধ্যার আয়োজন। এছাড়াও ১৯ জানুয়ারি শ্যামবাজার মুখোমুখি নাটক দলের প্রযোজিত নাটক ফেরা আপনি দেখতে পাবেন। এ ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বেশ কিছু সিনেমা থাকতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026