ইতিমধ্যে শাসক শিবির ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছেন রাজ্যের একাধিক বিধায়ক, সাংসদ এবং মন্ত্রী তথা হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এর মাঝেই নতুন করে নিজের বাক্যের মাধ্যমে বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
বৃহস্পতিবার তথা গতকাল বিজয়বর্গীয় বলেন,”তালিকা তৈরি হয়ে গিয়েছে। তৃণমূলের ৪১ জন জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। সাথে যোগ দিতে চলেছেন আরও নেতা কর্মীরা।” এই দিন তিনি আরও দাবি করেন, সেই বিধায়করা প্রতি মুহূর্তে তাদের সাথে যোগাযোগ রেখেছেন। তবে কোন কোন বিধায়ক তার তথা গেরুয়া শিবিরের এই তালিকায় রয়েছেন তা স্পষ্ট করেননি কৈলাস বিজয়বর্গীয়।
তবে দলে নতুন সদস্য গ্রহণের আগে করা হবে ঝাড়াই বাছাই, এমনটাই জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এইদিন এই বিষয়ে তিনি বলেন,”আমরা আগে দেখবো, যদি কারও ভাব মূর্তি ভালো নয় বলে মনে হয়, তবে দলে নেব না।” কটাক্ষের ভঙ্গিতে বিজয়বর্গীয় বলেন,” এত বিধায়ক দল বদল করলে সহজেই পড়ে যাবে তৃণমূল সরকার। এখন আমরা তা চাই না।”
প্রসঙ্গত, বুধবার বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন যে বিজেপি–র সঙ্গে যোগাযোগ রাখছেন হাওড়ার তৃণমূল সাংসদ ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সৌমিত্রর দাবি, তিনি নাকি বিজেপি–তে যোগ দেবেন। তাঁর কথায়, ‘তৃণমূল সৎ মানুষের জায়গা নয়। প্রসূনবাবু বিজেপি–তে আসছেনই।’ যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…