নিউজ

আত্মমর্যাদায় আঘাত দিতে চাইলে সেনাবাহিনী মুখের ওপর জবাব দেওয়ার ক্ষমতা রাখে, নাম না করে চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

বেঙ্গালুরূ: গত বছর শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাও এখনও পর্যন্ত লাদাখে (Ladakh) ভারত-চিন সীমান্তে (Indo-China Border) উত্তেজনা একইভাবে অব্যাহত রয়েছে। আর এবার এই ইস্যুকে কেন্দ্র করে নাম না করে চিনকে (China) কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন, আত্মমর্যাদায় ঘা দিতে চায়, এমন যে কোনও সুপারপাওয়ারকে মুখের ওপর জবাব দেওয়ার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) রয়েছে। সশস্ত্র বাহিনী ভেটারেন্স ডে-র (Armed Forces Veterans Day) অনুষ্ঠানে বেঙ্গালুরুতে (Bengaluru) এমন কড়া মনোভাব প্রকাশ করেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী এ প্রসঙ্গে বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার সদর দফতরের ট্রেনিং কমান্ডে সশস্ত্র বাহিনী ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে রাজনাথ বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না। কিন্তু কোনও অতি বৃহৎ শক্তি আমাদের আত্মমর্যাদায় আঘাত করতে চাইলে আমাদের সেনা জওয়ানরাও উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে।’

এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভারত কারোর সঙ্গেই বিবাদ-সংঘাত চায় না। সব সময় শান্তি চায়। কারণ, তা আমাদের রক্তে সংস্কৃতিতে রয়েছে। কিন্তু অকারণে দেশের ওপর আঘাত হানলে মুখ বুঝে আমরা সহ্য করব না। এভাবেই নাম না করে চিনের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করেছেন রাজনাথ। লাদাখ পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর এ হেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026