দেশের সবথেকে বড় প্যাকিং সেন্টার তৈরি হল হরিণঘাটায়, উদ্বোধন করলেন মমতা

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গের ব্যবসার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই ভারতের সবথেকে বড় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ভারতের সবথেকে বড় প্যাকিং কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ওয়ারহাউসটি তৈরি করা হয়েছে নদীয়া জেলার হরিণঘাটায়। বৃহস্পতিবার হওয়া এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র, পরিবহন এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম।

ফ্লিপকার্ট এর তরফ থেকে দাবি করা হয়েছে, এই নতুন ওয়্যারহাউসের স্থাপনের জন্য বাংলায় ১১ হাজারেরও বেশি সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও পাশাপাশি রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চল জুড়ে ২০ হাজার বিক্রেতাকে সরাসরি সাহায্য করা সম্ভব হবে এই ওয়্যারহাউসের মাধ্যমে। এছাড়াও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে তুলে ধরার জন্য ফ্লিপকার্ট সচেষ্ট হবে বলে জানিয়েছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। সব থেকে বড় কথা হল কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ১০০ একর জমিতে তৈরি হচ্ছে এই বিশাল বড় ওয়্যারহাউজ, যা সংস্থার কথায় ফুলফিলমেন্ট সেন্টার।

যদিও এর আগে হাওড়ার আমতায় তাদের মুদিখানার পণ্যের একটি ফুলফিলমেন্ট সেন্টার চালু করা হয়েছিল। ভার্চুয়ালি এই ফুলফিলমেন্ট সেন্টারের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘পশ্চিমবঙ্গের কাছে গর্বের বিষয় যে ফ্লিপকার্ট ভারতের সবথেকে বড় ফুলফিলমেন্ট সেন্টার এখানেই তৈরি করল।’ তিনি আরো যোগ করলেন, “শিল্পের পরিবেশের জন্য উদ্যোগপতিদের কাছে বাংলা এখন সেরা জায়গা।”

অন্যদিকে সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি বলেছেন, “প্রত্যেক ভারতীয়কে সংযুক্ত করার ক্ষমতা রয়েছে ফ্লিপকার্টের। ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে শিল্পী থেকে কৃষক, সকলকে একত্র করার ক্ষমতা রয়েছে এই ই-কমার্স ওয়েবসাইটের।” উল্লেখ্য, ২০১৯ সালেই এই লজিস্টিক হাব তৈরি করার কাজ শুরু করে দিয়েছিল ফ্লিপকার্ট কতৃপক্ষ। ২০২১ সালের অক্টোবর মাসে এর কাজ শেষ হয়ে গিয়েছিল সম্পূর্ণভাবে। এবার বৃহস্পতিবার এই ফুলফিলমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন মমতা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026