রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে বৃষ্টি? জানুন আভাওয়ার আপডেট

বৈশাখের তীব্র দাবদাহে এরমধ্যে শহরের আকাশে মেঘের ঘনঘটা। তাহলে কি এবারে বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গে? এই প্রশ্ন ঘোরাফেরা করছে গরমে হাঁসফাঁস শহরবাসীর মনে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারাদিন মেঘলা আকাশ বজায় থাকবে আজকে। তার পাশাপাশি আজকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সঙ্গে ঝোড়ো হাওয়া ভ্যাপসা এবং অস্বস্তিকর পরিবেশ থেকে আপনাকে রক্ষা করতে পারে। ইতিমধ্যেই একনাগাড়ে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন কিছু বৃষ্টি হয়নি। তবে এবারে সুখকর খবর দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর আগামী ৪৮ ঘন্টার মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝারগ্রাম এই পাঁচটি জেলার জন্য সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এর তরফ থেকে। বজ্রপাতের আশঙ্কায় বসিলা বৃষ্টির আশঙ্কা থাকায় এই পাঁচ জেলার বাসিন্দাদের এই মুহূর্তে বাড়ির বাইরে যাওয়ার সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তর এবং দক্ষিণ বঙ্গের সবকটি জেলাতেই আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শুক্রবার এর পরেও বৃষ্টিপাত চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।

শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকার জন্য তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ২ ডিগ্রী থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কয়েক ঘন্টার মধ্যেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এর তরফ থেকে। পূর্বাভাস অনুসারে আগামী কয়েক দিনের মধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও সাথেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026