রাজ্য

রেকর্ড ভিড় নিয়ে সভার লক্ষ্যে শাসক দল, কতটা মানা হবে দূরত্ববিধি

নভেম্বর মাসে বাংলা ভ্রমণে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে তিনি বাঁকুড়ার এক নং ব্লকের চতুর্ডিহি গ্রামের আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন করেন। ওই গ্রাম থেকে তিনি কিমি দূরে আগামী বুধবার রাজনৈতিক জনসভা করতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ব্যাপক জনসমাগম প্রস্তুতি নিচ্ছে শাসক শিবির। তেমনটা হলে, করোনা সময়ে এটাই হতে চলেছে জেলার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক সভা। তা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক মহলে। এর সাথে প্রশ্ন উঠেছে দূরত্ববিধি নিয়েও। যদিও তৃণমূল জেলা নেতৃত্ব হতে জানানো হয়েছে যে দূরত্ববিধি সম্পর্কে সমস্ত প্রস্তুতি নিয়েছেন তারা। সেই মতো নির্দেশ পাঠানো হয়েছে কর্মীদের মধ্যেও।

একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার বাঁকুড়া জেলায় আসার কথা মুখ্যমন্ত্রীর। তার মধ্যে এখানে কেবল হবেনা প্রশাসনিক কর্মসূচির। সেখানে রাজনৈতিক কাজও থাকছে বলে সূত্রের খবর।

অন্যদিকে সামনেই বিধানসভা ভোট। তাই এই সফরে অনেকটাই ভোটের প্রস্তুতি ঝালিয়ে নেবে জোড়াফুল শিবির। শুক্রবার এই বিষয়ে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন,”জেলার প্রতিটি বুথ থেকে ৫০ করে আনা হবে মুখ্যমন্ত্রীর এই সভায়। বাঁকুড়া জেলায় বুথের সংখ্যা ৩,২৫৯ টি। লোকজন আনতে ব্যবস্থা করা হয়েছে ১,৬০০ টি বড় গাড়ির।

অন্যদিকে এই করোনা আবহে এত বড় সভা কতটা যুক্তিযুক্ত না নিয়ে প্রশ্ন তুলেছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ। তার দাবি,” আমরা চাইলেই বাঁকুড়ায় অমিত জি এর সভার আয়োজন করতে পারতাম। যেখানে আসতেন প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষের জমায়েত। কিন্তু আমাদের দল বিজেপি নিজের দায়িত্ব জানে। তাই আমরা আয়োজন করিনি এই সভার। সেখানে শাসক দল নিজেই ভাঙছে নিয়ম।”

অন্যদিকে শ্যামল বাবুর দাবি,”তৃণমূল ব্লক ও অঞ্চলের নেতৃত্বকে নির্দেশ দেওয়া হচ্ছে গাড়িতে ওঠার আগে এবং পড়ে স্যানিটাইজ়ার ব্যবহার করার। সেই জন্য রাখা হবে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজ়ার। এছাড়া প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। যারা মাস্ক নিয়ে আসবেন না তাদের দল থেকে মাস্ক দেওয়া হবে।”

বিধানসভা ভোটের আগে এই সভা কতটা গুরুত্বপূর্ণ , তা নিয়ে ইতি মধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি বিজেপি সাংসদ সুভাষবাবু বলেন,”এই জেলার মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলেছে। ভোটের মুখে সেই ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026