এখনো উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নতুন স্লোগান কে কাজে লাগিয়ে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৈরি হয়ে গিয়েছে নতুন স্লোগান। মার্চ এপ্রিল মাসের নির্বাচনে যে রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসেবে তুলে ধরে প্রচারে শান দিয়েছিল তৃণমূল কংগ্রেস, ঠিক একিভাবে এবারেও তৈরি হয়ে গিয়েছে একটি নতুন স্লোগান। তবে এবারের স্লোগান আগের বারের থেকে কিছুটা আলাদা।
এবারের স্লোগান টা হল, “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।” তাই কার্যত এই স্লোগান এর মাধ্যমেই স্পষ্ট হয়ে গেল, এবারের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শুধুমাত্র অপেক্ষা, ভোটের দিনক্ষণ ঘোষণা র। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ভোটের দিনক্ষণ যাতে তাড়াতাড়ি ঘোষণা করা হয়েছে এ নিয়ে আর্জি জানানো হয়েছে।
প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আদালতে যাওয়া হতে পারে বলেও অভিমত পোষণ করা হয়েছে। তৃণমূলের যুক্তি, যখন করোনাভাইরাস পরিস্থিতি একেবারে চরমে ছিল সেই সময় কেন নির্বাচন হলো, আর এখন কেন নির্বাচন করা হচ্ছে না? নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনরকম ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র ভবানীপুর নয়, ভবানীপুর কে নিয়ে সর্ব মোট সাতটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হওয়ার কথা। কিন্তু বিজেপির দাবি, আপাতত উপনির্বাচন না করে, নির্বাচনের সময় সূচি সম্পূর্ণরূপে পিছিয়ে দেওয়া হোক। তারা দাবি জানিয়েছেন, ১১২টি পুরসভায় যেখানে নির্বাচন প্রায় এক বছর ধরে বাকি রয়েছে, সেখানে আগে নির্বাচন করে তারপরে বিধানসভা উপনির্বাচন নেওয়া উচিত। করোনাভাইরাস পরিস্থিতি এখনো কাটেনি, তাই এখনই নির্বাচন করার কোন মানে থাকেনা বলে অভিমত দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী। যদিও করোনাভাইরাস পরিস্থিতি, একেবারে নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…