বিনোদন

বিয়ের জন্য একজন পাত্রীকেই বেছে নিলেন বিক্রম এবং অঙ্কুশ! রইলো ভিডিও

টলিউডের দুই হার্টথ্রব অভিনেতা অঙ্কুশ আর বিক্রম।দুজনেই খুব ভালো বন্ধু। সুযোগ পেলেই দুজনে খুনসুটি আর মজা করতে বেশ ভালোবাসেন। দুজনে টলিউডের জয় ভীরু বলে ডাকতেও বেশ পছন্দ করে। দুই বন্ধু এই প্রথম একসাথে প্রথমবার সঞ্চালনা করছে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স। আর দুজনের সঞ্চালনা আর প্রতিযোগীদের নাচের উপস্থাপনাতে জমে উঠেছে এই বারের রিয়ালিটি শোয়ের মঞ্চ।

দুজন যেমন ভালো বন্ধু তাই তাদের মনের মিল থাকাটা খুব স্বাভাবিক ব্যপার। কিন্তু তা বলে জীবনসঙ্গী হিসেবে দুইজন একজনকে বেছে নিলেন। কিন্তু একজনকে নিয়ে থাকবে কি করে। না ঐন্দ্রিলা নয় অন্য একজন রমণীকে বিয়ে করতে চান এই দুই হ্যান্ডসাম অভিনেতা। এই ড্যান্স বাংলা ড্যান্স শোয়ের মঞ্চে সারা বাংলার সামনে দুজনে এমন ঘটনা ঘটালেন।

ডান্স বাংলা ডান্সের অন্যতম সেরা প্রতিযোগী ডোনার নাচের পর তাঁর হাত ধরে অঙ্কুশ এবং বিক্রম দুজনেই বললেন নিজেদের বিয়ের কথা। ডোনার দুই হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করলেন অঙ্কুশ এবং বিক্রম। একদিকে অঙ্কুশ বলছেন তিনি ডোনা কেই বিয়ে করছেন। এমনকি এই বিয়েতে তিনি এই শোয়ের তিন বিচারক জিৎ, শুভশ্রী, আর শ্রাবন্তীকে নিমন্ত্রণও জানান অঙ্কুশ। এরপরেই ডোনার অন্য হাত ধরে বিক্রম সকলকে জানান তিনি ডোনার সঙ্গে বিয়ে করছেন এবং সকলেই যেন তাঁর বিয়েতে অবশ্যই আসেন। এরপর এদের কান্ড দেখে সকলেই হেসে ফেলেন।

না না সত্যি সত্যি কেউই ডোনাকে বিয়ে করছেনা। পুরোটাই মজার ছলে। এর আগে সকলকে হাসাতে ডোনা মজা করে প্রপোজ করেছেন বিক্রম কে, যা দেখে কাঁদতে শুরু করেছিলেন অঙ্কুশ। এবারেও অঙ্কুশ আর বিক্রম এমন ঘটনা মজা করেই ঘটালেন।
টলিউডের জয় ভীরু এমন ভাবেই মজা করে দর্শকদের আনন্দ দেন। আর দর্শকও এদের সঞ্চালনা দেখার জন্য অপেক্ষা করে থাকেন। তুমুল ভাইরাল হয় এই মজার ভিডিও।

উল্লেখ্য, অঙ্কুশ নিজের বিয়ের জন্য পাত্রী অনেক আগেই পেয়ে গিয়েছেন। ঐন্দ্রিলা আর অঙ্কুশের লাভ স্টোরি টলিউডের সকলেরই জানা। আর ঐন্দ্রিলা আর বিক্রম ও খুব ভালো বন্ধু। এরা দুজন দুবার রিল জুটি হিসেবে বাঙালী দর্শকের মন জয় করে নিয়েছে।শোনা যাচ্ছে, এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। অবশ্য এখনো বিয়ের দিন ঘোষণা কেউই করেননি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026