রাজ্য

“সরকারের টাকায় হচ্ছে দলের প্রচার”, মমতার মাস্টারস্ট্রোক ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের সমালোচনায় দিলীপ

একুশে নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠবে। কোনো রাজনৈতিক দলই অন্য দলকে এক ইঞ্চি জমি ছাড়তে চায় না। এরই মধ্যে আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্য সরকারের “দুয়ারে দুয়ারে সরকার” কর্মসূচি শুরু হচ্ছে। জনোনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বাঁকুড়া সফরে গিয়ে এই “দুয়ারে দুয়ারে সরকার” কর্মসূচির ঘোষণা করেছিলেন। তবে শুরুর আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচির তীব্র সমালোচনা করলেন। তিনি গতকালের এক সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, “তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প হল সরকারের টাকা খরচ করে দলের প্রচার করার একটা উপায় মাত্র।”

আজ অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেবেন প্রশাসনের কর্মীরা। রাজ্যের যে সরকারের নির্দিষ্ট ১২ টি প্রকল্প চলছে তার থেকে যাতে না কেউ বঞ্চিত হয় তার খেয়াল রাখা হবে এই কর্মসূচির মাধ্যমে। প্রতিদিন বেলা ১২ টা থেকে ৩ টা অব্দি রাজ্যের ব্লকে ব্লকে প্রশাসনের তরফে ক্যাম্প করা হবে। এই ক্যাম্পে সাধারণ মানুষ প্রশাসনের কাছে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরতে পারবেন। তাদের দাবি মত প্রশাসন তাদের কাজ তৎক্ষণাৎ করে দেওয়ার চেষ্টা করবে। যদি সেই কাজ করার সুযোগ প্রশাসনের হাতে তখন না থাকে তবে তার একটি তালিকা প্রস্তুত করে সেটাও করে দেওয়া হবে। রাজ্যজুড়ে ৪ পর্যায়ে ২০০০০ ক্যাম্প হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে দিলীপ ঘোষ দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মঞ্চ থেকে সরকারি কর্মসূচি ঘোষণা করেন। তারপর আবার সেই একই সরকারের প্রকল্প দলের মুখপাত্রকে দিয়ে সরকারিভাবে ঘোষণা করেন। আসলে পার্টির কাজ আর সরকারের কাজের মধ্যে কোন পার্থক্য রাখেন না তিনি। সেই অনুযায়ী সরকারি টাকা দিয়ে পার্টির কাজ সেরে নিচ্ছেন তিনি।”

দিলীপ ঘোষ আজ অর্থাৎ মঙ্গলবার সকালবেলা জানিয়েছেন, “এর আগেও সরকারের প্রকল্পকে পার্টির কাজ হিসাবে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এসব প্রকল্প থেকে বাস্তবে মানুষ কিছুই পায় না। শুধু মাঝে বসে তৃণমূল পার্টির লোকেরা কাটমানি পায়। ভোটের আগে এইসব প্রকল্প শাসকদলের পাবলিক স্ট্যান্ট মাত্র। নির্বাচনের আগে এইসব বড় বড় কথা বলছে। কিন্তু আদতে কিছুই হবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026