নিউজ

পাশে আছেন মুখ্যমন্ত্রী, ২০২১-র জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশিকা জারি

আগামী বছরের জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশিকা দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ২০২১ এর জুন মাস পর্যন্ত সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেবে রাজ্য সরকার। সেই ঘোষণা মতো আজ সরকারি নির্দেশিকা এলো নবান্নের তরফে। রাজ্য খাদ্য দপ্তরের তরফে আজ এই নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকা অনুসারে আগামী বছরের জুন মাস পর্যন্ত সমস্ত রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন। খাদ্যসচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এই মর্মে নির্দেশিকা জারি করেছেন।

খাদ্য দপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউন জারি থাকার জন্য গত ২৬শে মার্চ থেকে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের আগস্ট মাস থেকে আগামী বছরের জুন মাস পর্যন্ত অর্থাৎ ২০২১ সালের জুন মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হবে। যে পদ্ধতিতে এতদিন মানুষ রেশন সংগ্রহ করছিলেন, সেই পদ্ধতিতেই রেশন সংগ্রহ করতে হবে। রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদনেই এই নির্দেশিকা জারি করা হলো বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এই ঘোষণার কিছু সময় পরই মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেব। গতকাল শহীদ দিবসের ভার্চুয়াল সভায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে শুধু একবছরই নয়, বাংলার মানুষ সারাজীবন ফ্রিতে রেশন, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা পাবে।” গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আজ খাদ্য দপ্তরের তরফে এলো এই নির্দেশিকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026