নিউজ

চীনা দ্রব্য বর্জন, আত্মনির্ভরতার পথে হেঁটে এবার দেশেই তৈরি হবে খেলনা

লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের জেরে ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান শহীদ হন। আর এরপরই সমগ্র দেশের ক্ষোভ চিনের প্রতি তীব্র হয়। ভারত থেকে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। তার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে আত্মনির্ভরশীলতার ডাক দেন। এবার চিনের তৈরি খেলনাকে পাশে সরিয়ে রেখে দেশেই তৈরি হবে টয় সিটি। গ্রেটার নয়ডায় এবার তৈরি হচ্ছে টয় সিটি। সেখানেই তৈরি হবে বিভিন্ন রকমের খেলনা যা আগে ভারত আমদানি করত চিন থেকে।

এই টয় সিটি তৈরি করছে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। গ্রেটার নয়ডার সেক্টর ৩৩য়ে ১০০ একর জায়গা ঠিক করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। সেই জমিতে ৮০ টি দোকান ও কারখানা গড়ে উঠবে বলে জানা গিয়েছে। এই সংস্থান গড়ে উঠলে প্রচুর কাজের জায়গা তৈরি হবে। আর দেশের তৈরি বিভিন্ন সরঞ্জামের মাধ্যমেই তৈরি হবে খেলনা। যার ফলে দামও হবে অনেক কম। পাশাপাশি চিন থেকে খেলনা আমদানি বন্ধ হলে আর্থিক লোকসানের মুখে পড়বে বেজিং।

আশা করা যাচ্ছে ওই সংস্থায় ৫০,০০০ মানুষ কাজের সুযোগ পাবেন। দেশের অন্যান্য খেলনা প্রস্তুতকারক সংস্থাগুলিকেও আহ্বান জানান হয়েছে। ৭০টি অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে। যাতে প্রয়োজন ১লক্ষ ২০ হাজার স্কোয়ার মিটার এলাকা। এই ব্যবস্থা করার কারন হিসেবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে খেলনা প্রস্তুতকারক সংস্থাগুলিও সেখানে আসতে পারবে। আগামীতে সংস্থা আরও বৃহৎ হলে চার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে ওই টয় সিটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026