রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী, অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের সব মুখ্যমন্ত্রীর
আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো অনুষ্ঠান হবার দিন নির্ধারিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপস্থিত থাকার জন্য আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বুধবার এই খবর জানালেন রাম মন্দ্র ট্রাস্টের কোষাধক্ষ্য স্বামী গোবিন্দ দেব গিরি।
এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করা হবে বলে রাম মন্দির ট্রাস্টের কোষাধক্ষ্য জানিয়েছেন। করোনার জন্য মাত্র ২০০ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। এদের মধ্যে ১৫০ জন আমন্ত্রিত ব্যক্তি থাকবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সাথেই তিনি রামলালা ও হনুমান মন্দিরে হনুমানজির পুজো করবেন।
গত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আর তারপরই মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়েছিল। রামের বিগ্রহ গোটা দেশ ঘোরানো হয়েছে। দেশের সব জায়গা থেকে ভক্তরা ভিত গাঁথার ইঁট পাঠিয়েছেন। কুম্ভমেলায় সাধুদের অনুমতিও নেওয়া হয়েছে। এরপরই ৫ আগস্ট দুপুর ১২ টা ১৫ মিনিট নাগাদ ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক হয়েছে। এই অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। চারিদিকে জমকালো ব্যবস্থা করা হয়েছে।
শুধু দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই নয়, এর সাথে আমন্ত্রণ করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী ও বিনয় কাটিয়ারকে। এছাড়া সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আরএসএস প্রধান মোহন ভাগবতও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…