পশ্চিমবঙ্গে আবারো বৃদ্ধি করা হলো করোনাভাইরাস এর দরুন জারি করা বিধি নিষেধ এর সময়সীমা। আজকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আরও ১৫ দিন পর্যন্ত থাকবে এই করোনাভাইরাস এর বিধি নিষেধ। অর্থাৎ আগামী ৩১ আগস্ট পর্যন্ত আপনাদের বিধি নিষেধ পালন করতে হচ্ছে। তবে এবারের নতুন নির্দেশিকায় কিছু পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছে লোকাল ট্রেন চালানো নিয়ে। পাশাপাশি নাইট কারফিউ সময় নিয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে।
মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনই লোকাল ট্রেন চালানো হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। তবে, নাইট কারফিউ এর সময়সীমা কিছুটা কমবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ চলছিল। তবে এবার থেকে নাইট কারফিউ এর সময়সীমা রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। আগামী ১৬ই আগস্ট থেকে নতুন বিধি-নিষেধ কার্যকর হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে নাইট কারফিউ এর সময়সীমা পরিবর্তন করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করলেন। তিনি বললেন, সাধারণ মানুষ অনেক সময় বাড়ি ফিরতে পারছেন না। রাস্তায় বাসের সংখ্যা কমে যাচ্ছে। কোথাও গেলে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে বাস পাওয়া যাচ্ছে না, গণপরিবহন বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণেই জনগণের দাবি এবং কাজকর্মের কথা বিবেচনা করে নাইট কারফিউয়ের সময় দু’ঘণ্টা কমিয়ে দেওয়া হল। এছাড়াও নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের করো না পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো নিয়ে বিরত থাকার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
গত মে মাসে থেকে বারংবার রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউন চালানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রথম দিকে বেশ কয়েকদিন একেবারে সম্পূর্ণ লকডাউন থাকলেও পরবর্তীতে লকডাউন এর সময়সীমা কমেছে, লকডাউন অন্যরকমভাবে চলেছে এবং আরও অনেক কিছু পরিবর্তন এনেছে রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালানো নিয়ে কোনোরকম ঘোষণা করা হয়নি। মমতার কথা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোনো ভাবেই লোকাল ট্রেন চালু করা হবে না। কিন্তু কেন লোকাল ট্রেন চালু করা হচ্ছে না, এ প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘সবাই জানতে চাইছে লোকাল ট্রেন কেন খুলছে না, কবে থেকে লোকাল ট্রেন খুলবে। কিন্তু যদি এখনই লোকাল ট্রেন চালু করে দেওয়া হয় তাহলে সংক্রমণ আবারো দ্রুত হারে বৃদ্ধি পেয়ে যাবে। এখন মোটামুটি দৈনিক ৬০০ এর মত পজিটিভ কেস রয়েছে। যদি লোকাল ট্রেন চালু করে দেওয়া হয়, তাহলে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে। আমাদের সমস্ত রকম গণপরিবহন চালু করতে হচ্ছে। সকলে যাতায়াত করার জন্য বাস অটো এবং টোটো চলছে। আমরা সবই জানি, লোকাল ট্রেনে অনেকে যাতায়াত করেন। তাদের অনেকের অসুবিধা হচ্ছে। কিন্তু সকলের কথা চিন্তা করে তবেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। শহরতলী এবং জেলাগুলিতে ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হয়ে যাবার পরে লোকাল ট্রেন চালু করা হবে।’
তবে এই মাসের প্রথম দিক থেকেই সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি, আরো বেশ কিছু জায়গায় বিধিনিষেধ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে এখনো পর্যন্ত শক্ত হাতেই ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন করোনাভাইরাস এখনো পর্যন্ত চলে যায়নি। লোকাল ট্রেনে ভিড় অনেক বেশি হয়, তাই রেল কর্তৃপক্ষ চাইলেও এখনই করোনা ভাইরাসের কারণে রেল চালাতে দেওয়া হচ্ছে না।
Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…
Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…
Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…
Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…
Key Points A March 5 White House ceremony honoring Lionel Messi and Inter Miami’s 2025…
Key Points First set photos from Martin Scorsese’s new film What Happens at Night reveal…