মনোনয়ন জমা দিয়েই আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করার পর তিনি বলেন, ‘দুঃখ নিয়েই বলছি… এত মানুষের নাম বাদ গেছে।’ একইসঙ্গে আত্মবিশ্বাসী সুরে জানালেন—‘আমরাই সরকার গড়ব’। সকাল থেকেই ভবানীপুরে ছিল জনসমুদ্র, চারদিকে ‘দিদি দিদি’ ধ্বনি। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন তৃণমূল নেত্রী। তাঁকে একবার দেখার জন্য রাস্তায় উপচে পড়ে মানুষের ভিড়।
মনোনয়ন জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, “আমি এখনও বলব, এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল। ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষ নাম উঠেছে। সেটাও কোর্টে কেস করার জন্য।” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।
এদিকে SIR ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের দাবি, কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমার তাঁদের ‘গেট লস্ট’ বলেন। এই অভিযোগ ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুর শুধুই কেন্দ্র নয়, আবেগের জায়গা। তিনি বলেন, “আমার ধর্ম-কর্ম-আন্দোলন সব কিছুই ভবানীপুরকে ঘিরে। ছোটবেলা থেকেই এখানেই আছি, এখানেই থাকি।” তিনি আরও জানান, ভবানীপুরের মানুষের আশীর্বাদ নিয়েই তাঁর রাজনৈতিক পথচলা।
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিনি শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যের জন্য বার্তা দেন। তিনি বলেন, “ভবানীপুরের পাশাপাশি ২৯৪টি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীদের জেতাতে হবে।”
একুশে নন্দীগ্রামের পর এবার ছাব্বিশে ভবানীপুর—আবারও মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে লড়েছিলেন মমতা। এবার শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়েছেন মমতার শক্ত ঘাঁটি ভবানীপুরে। এই লড়াইয়ে তৃণমূলের পক্ষে প্রচারে নেমেছেন দলের হেভিওয়েট নেতারা। অন্যদিকে শুভেন্দুর সমর্থনে মিছিলে ছিলেন অমিত শাহ। এবার দেখার, ভবানীপুরের মানুষ কাকে সমর্থন করে।
আইপিএলের মঞ্চে আবারও নিজের ক্লাস দেখালেন মহম্মদ শামি। হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং স্পেল করে ম্যাচের…
আইপিএলের মঞ্চে এক অচেনা জসপ্রীত বুমরাহ! বিশ্বের অন্যতম সেরা পেসার হয়েও টানা তিন ম্যাচে উইকেটশূন্য—তাও…
ভারতের স্পোর্টস বাইকের বাজারে আবারও বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। তাদের জনপ্রিয় পালসার সিরিজের…
ভারতের টেলিকম বাজারে আবারও নতুন চমক আনল রিলায়েন্স জিও। ৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে…
কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম…
গ্যাস সিলিন্ডারের দাম এখন শুধু একটা মাসিক বিল নয়—এটা সরাসরি পরিবারের বাজেট নাড়িয়ে দেয়। শহর…