নিউজ

শাহিনবাগে আন্দোলনকারীদের উপর গুলি চালানো প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি নির্বাচনের আগে ইচ্ছা করে ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। শাহিনবাগে আন্দোলনকারীদের গুলি চালানোর কথায় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন। যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যোগী বলছেন গুলি চালাও, কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন গুলি চালাও। গুলি চালানো ছাড়া কোনো কথা নেই, এমনকি সুপ্রীম কোর্ট পর্যন্ত বলেছে শান্তিপূর্ণ আন্দোলন।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘দিল্লির ভোটের সময়ই ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। সকলেই বলছে আন্দোলনকারীদের উপর গুলি চালাও। এরা সুবিধাবাদী, দেশ আজ বিপাকে। বিজেপির প্রত্যেকে দাঙ্গা বাঁধানোয় উৎসাহ দিচ্ছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘বিজেপি সাম্প্রদায়িক কার্ড খেলছে কারণ তাদের কোনো উন্নয়নমূলক কাজ নেই।’ প্রতিবার ভোটের আগে এই কার্ড খেলা হয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : দিল্লি নির্বাচন : এবার লড়াই কেজরিওয়াল বনাম সত্যের : গৌতম গম্ভীর

তৃণমূল নেত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্যেশ্য করে বলেন, ‘একজন মুখ্যমন্ত্রী কিভাবে গুলি চালানোর কথা বলতে পারেন? এর আগে আমি এমন মন্তব্য শুনিনি। কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত বলছেন একই কথা।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026