করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে চীন জুড়ে। ক্রমশ মহামারির আকার নিচ্ছে এই ভাইরাস। সোমবার যে সংখ্যা ৩৬২ টি’তে ছিল মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে হয় ৪২৫। সমগ্র চীন জুড়ে ১৭,০০০ এর’ও বেশি আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এদিকে চীনের পাশাপাশি বিশ্বের আরও নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
চীনের উহান প্রদেশ যেখান থেকে এই ভাইরাস প্রথমবার ছড়িয়েছিল সেখানে পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। বরং উহানের আশেপাশের একাধিক শহরেও ছড়িয়েছে এই ভাইরাস। এর আগে সার্স ভাইরাসে ৩৫০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা সেসব ছাড়িয়ে গেলো। ভারতেও ক্রমশ ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। কেরালায় তিনজনের দেহে এই ভাইরাসের উপস্থিতির প্ৰমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন : দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ফিরছে AAP : সমীক্ষা
দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত এই উপসর্গ নিয়ে ভর্তি হন সোমবার। জানা গেছে ওই ব্যক্তি চীনের হুয়ান প্রদেশ থেকে ফিরেছিলেন। তার রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। চীনে বিভিন্ন দেশ গুলি থেকে মানুষ যাওয়া ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। অনেক উড়ান সংস্থাই তাদের বিমান পাঠাচ্ছে না চীনে। এই মারণ রোগের হাত থেকে কবে বাঁচা যাবে সেই বিষয়ে আশার আলো দেখছেন না কেউই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…