রাজ্য

শুক্রবার মোদির বিগ্রেড, শিলিগুড়িতে পাল্টা মিছিল মমতার, রাজনৈতিক মহলে প্রস্তুতি তুঙ্গে

একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। নির্বাচন কমিশন বাংলায় ৮ দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। এবারে নির্বাচনে তৃণমূল-বিজেপি লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে সেই নিয়ে কোন সন্দেহ নেই। এরইমধ্যে আগামী ৭ মার্চ অর্থাৎ রবিবার বাংলায় ব্রিগেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভোটের দিন ঘোষণার পর এই প্রথম নরেন্দ্র মোদি বাংলায় পা রাখবেন। ব্রিগেড সভা থেকে তিনি যে রাজ্য সরকারের অরাজকতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণ করবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

তবে চুপ করে থাকার পাত্র নয় তৃণমূল কংগ্রেস। মোদীর ব্রিগেড সভার দিন শিলিগুড়িতে একটি মিছিলে উপস্থিত থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ মার্চ শিলিগুড়ি শহরে একটি মহিলা কর্মীদের মিছিলে পা মেলাবেন। বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির আক্রমণের পাল্টা জবাব দেবেন শিলিগুড়ি শহর থেকে। আসলে নির্বাচনের প্রাক্কালে কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে প্রস্তুত নয়। এই অবস্থায় প্রধানমন্ত্রীর ব্রিগেডে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণকে প্রতিহত করার জন্য একপ্রকার প্রস্তুত তৃণমূলনেত্রী।

শিলিগুড়িতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের রুট এখনো অব্দি স্থির হয়নি। এই প্রসঙ্গে শিলিগুড়ি তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল হবে বলে তাদেরকে জানানো হয়েছে। এখন অব্দি মিছিলের পথ ভাবা হয়নি। তবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে জোড় কদমে। এরপর শীর্ষ দলনেতারা যা বলবে তা পালন করা হবে।”

অন্যদিকে মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে মিছিল করাকে তীব্র আক্রমণ করেছেন এক বিজেপি নেতা। তিনি বলেছেন, “দিদি যত ইচ্ছে মিছিল করুক কিন্তু তিনি মোদিজীর আক্রমণের উত্তর দিতে পারবেন না। উত্তর দেওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে কলকাতা ছেড়ে শিলিগুড়িতে চলে যাচ্ছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়িতে মিছিলের পর আগামী দিন ৮ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরও একটি মিছিলে উপস্থিত থাকবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026