রাজ্য

বঙ্গবাসীর পছন্দ মমতা ম্যাজিক, মসনদে বসেই বিনামূল্যে ভ্যাকসিনের ঘোষণা মমতার

করোনা বাড়বাড়ন্তে অতিষ্ঠ গোটা দেশ। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে দেশে সংক্রমণ হার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। শেষ ৯ দিনে দেশে প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি সংক্রমণ হয়েছে। ভয়াবহ পরিস্থিতির শিকার বাংলাও। এখানে বর্তমানে ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন ১৮ হাজারের কাছাকাছি মানুষ। তার মধ্যেই আজ ২ রা মে একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে। সেই ভোট গণনায় হ্যাটট্রিক করে আবারো নবান্নে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন ছেড়ে দিয়ে মমতা ম্যাজিককে বেশি ভরসা দেখিয়েছেন।

তৃণমূলের সামনে গেরুয়া শিবির আজকে রীতিমত মুখ থুবড়ে পড়ে। যেখানে কেন্দ্রীয় নেতারা বাংলা এসে বারংবার বিজেপি ২০০ আসন পাবে বলে গিয়েছিল সেখানে বিজেপির ভাগ্যে দুই অঙ্কের সংখ্যার গণ্ডি পেরোনোর হয়নি। এদিকে নন্দীগ্রাম আসন নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২০০ এর বেশি আসন পেয়ে জিতছে। তবে নবান্নে তৃণমূল কংগ্রেস আসার আজ পেতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, “দেশবাসীকে ফ্রিতে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্রের কাছে ফিরতে ভ্যাকসিন চাইবো। কেন্দ্রের উচিত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন। আমি আমাদের রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন। এমনকি তাই নয় যদি কোন সমস্যা হয় তাহলে কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলন করবো।”

প্রসঙ্গত উল্লেখ্য, করোনায় দৈনিক মৃত্যু প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে গোটা দেশজুড়ে। আজ রবিবার সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। দেশের প্রতিনিয়ত সংক্রমণ হার ৪ লাখের গণ্ডি স্পর্শ করেছে। দেশের মতোই বেহাল অবস্থা বাংলাতে। তাই প্রতিদিন ১৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা সংক্রামিত হচ্ছে এবং গতকাল সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মৃত্যু সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026