রাজ্য

‘৩ দিন আমাকে আটকাবে, চতুর্থ দিনে সেখানে আমি যাব’, নির্বাচন কমিশনকে তোপ মমতার

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। গতকাল চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে এবং তাতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে গোটা বঙ্গ রাজনীতি। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন এবং বলেছেন যে তার নির্দেশে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল ১০ টায় শীতলকুচিতে মৃতদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু গতকাল রাতেই নির্বাচন কমিশন নয়া নির্দেশিকা জারি করে আদেশ দিয়েছে যে আগামী ৭২ ঘন্টা কোচবিহারে কোন দলের রাজনৈতিক নেতা আসতে পারবে না।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে যে খুশি হননি তা বলা বাহুল্য। সেই জন্য তিনি কার্যত নির্বাচন কমিশনকে তোপ দেগে একটি টুইট করেন। সেই টুইটারে তিনি লিখেছেন, “নির্বাচন কমিশনের উচিত তার নাম পরিবর্তন করে MCC রেখে দেওয়া উচিত যার অর্থ হবে Modi Code of Conduct। তবে বিজেপি যতই চেষ্টা করুক না কেন কখনই তারা আমার সাথে সাধারণ মানুষের দেখা করা বন্ধ করতে পারবে না। ওদের দুঃখ কষ্টের ভাগীদার হই আমি। যাই হোক নির্বাচন কমিশন ৩ দিন কোচবিহারে প্রবেশ করতে নিষেধ করেছে। ৩ দিন ভাই বোনদের সাথে দেখা করায় বাধা দিতে। তবে চতুর্থ দিনে সেখানে আমি যাব।”

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালের ঘটনার পর পুরোপুরি থমথমে শীতলকুচি এলাকা। সেখানে এখনো কাটেনি গতকালের ঘটনার রেশ। প্রায় সবাই ভয় পেয়ে ঘরে থাকার চেষ্টা করছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যসচিব, এসপি ও ডিএম। এলাকায় বিরাট কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বাহিনী উপস্থিত আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026