রাজ্য

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা মমতার, বুধবার সকালে রাজভবনে শপথগ্রহণ

গতকাল সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলায় জয় নিশ্চিত করেছে তৃণমূল শিবির। অন্যদিকে নির্বাচনের ফলপ্রকাশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সবাই গেরুয়া শিবিরের সোনার বাংলা পছন্দ না করে বাংলার মেয়ের ওপরেই ভরসা রেখেছে। তৃণমূল কংগ্রেস মোট ২৯৪ আসনের মধ্যে ২০০ এর বেশি আসনে জিততে চলেছে। বঙ্গবাসী প্রমাণ করেছে যে তারা বাংলার মেয়ের হ্যাটট্রিক দেখতে চাই। অন্যদিকে বিজেপি দুই অঙ্কের গণ্ডি অতিক্রম করতে পারেনি। বলা যেতে পারে ব্যাপক মার্জিনে জিতেছে তৃণমূল কংগ্রেস। আজ সোমবার রাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের রাজ্যপালের সাথে দেখা করতে যায়। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর আগামী বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রীর ইস্তফা গ্রহণ করে পরবর্তীর জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সন্ধ্যেবেলা রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক। রীতি মেনেই পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে নেয়। এই অন্তর্বর্তী সময় রাজ্যপাল মমতাকে দায়িত্বভার সামলানোর অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে লিখেছেন, বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক শুভেচ্ছা জানাই। তৃতীয়বারের জন্য তিনি মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশাকরি রাজ্যের অতীত গৌরব তিনি পুনরুদ্ধার করবেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যবার রেড রোডে হলেও এবার কোভিড পরিস্থিতি মাথা রেখে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। এছাড়া ৬ তারিখ থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নতুন মন্ত্রিসভা শপথ পাঠ করবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026