রাজ্য

‘সিপিএমের গদ্দাররা আজ বিজেপির ওস্তাদ হয়েছে’, কোতুলপুর থেকে মন্তব্য মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণোদ্যমে ভোট প্রচার উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করবেন। তিনি প্রথমে কোতুলপুরের জনসভায় উপস্থিত হয় একপ্রকার স্মৃতিরোমন্থন করে উপস্থিত জনতাকে সিপিএম হার্মাদ বাহিনীর কথা মনে করিয়ে দিলেন। সেই সাথে তিনি গতকালকে প্রকাশিত বিজেপি ইশতেহারের প্রসঙ্গে বিদ্রুপ করে বললেন, “মমতাকে টুকলি করে কোন লাভ নেই।”

কোতুলপুরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতাকে সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচারের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “সিপিএম হার্মাদ বাহিনীর লোকেরা এখন বিজেপির নেতা। আর হার্মাদ বাহিনি থেকে যারা তৃণমূলে গাদ্দারি করতে এসেছিল তারাও এখন বিজেপিতে গিয়ে যোগদান করেছে। ওরা আগে প্রচন্ড অত্যাচার করেছে। বিক্রমপুরে আমাকে পুলিশ ঢুকতে দিত না। কিন্তু আমি সাহস করে এক পা এক পা করে ঢুকেছিলাম। আমার দিকে বন্দুক উঁচিয়ে রেখেছিল। গ্রামের মানুষজন ভয়ে পুকুরের জলে ডুব দিয়ে লুকিয়ে ছিল। আর সেই হার্মাদ বাহিনি এখন বিজেপির বড় নেতা। খানাকুল, জয়রামবাটি, আরামবাগ আমার কাছে নতুন নয়।”

এছাড়াও এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ইশতেহারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “মমতার টুকলি করে কতদিন চলবে। তৃণমূল মা ক্যান্টিন তৈরি করেছে, আর ওরা টুকলি করে অন্নপূর্ণা প্রকল্প তৈরি করেছে। আর চাল ডালের দাম অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু এটা ভাবেনি তাতে লাভ হবে না। দাম কমাতে হবে গ্যাসের। তৃণমূল সরকার বিনামূল্যে রেশন দেয়। কিন্তু সেই বিনামূল্যের চাল ফোটাতে অনেক টাকার গ্যাস কিনতে হচ্ছে। এবার গ্যাসের দাম না কমলে বৃহত্তর আন্দোলন হবে।”

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026