রাজ্য

‘বিজেপিকে একটা ভোটও দেবেন না, আমি চাকরি দেব’, গোঘাট জনসভা থেকে বললেন মমতা

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিদিন জনসভায় উপস্থিত থেকে ঘাসফুল শিবিরের হয়ে প্রচারে ঝড় তুলছেন। এবার মুখ্যমন্ত্রী তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন। আগামী ৬ এপ্রিল গোঘাট বিধানসভা আসনে তৃতীয় দফা নির্বাচন হবে। তাই আজ অর্থাৎ সোমবার তৃণমূল সুপ্রিমো গোঘাটে পৌঁছে গিয়েছেন একটি জনসভা করতে। আর সেখান থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন তিনি।

আজ অর্থাৎ সোমবার গোঘাটে জনসভা করতে গিয়ে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, “আসলে বিজেপি বাংলাকে ঘৃণা করে। এমনকি তাই জন্যই তারা বহুবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আবেদন করা হলেও কেন্দ্রের তরফে তার সম্মতি দেওয়া হয়নি। তবে ওরা যাই করুক, আমি বাংলাকে ওদের হাতেই ছেড়ে দেব না। বাংলাকে আমি হাথরস হতে দেবো না। বাংলার একটি মেয়ের গায়ে হাত দিতে যাব না।” এছাড়াও তিনি জনসভা থেকে অধিকারী পরিবারের বিরুদ্ধে আক্রমণ করে বলেছেন, “ওদেরকে খাইয়ে-পরিয়ে দুধ কলা দিয়ে পুষেছি। কালসাপ ওরা। মীরজাফরের গোষ্ঠী সব।”

এছাড়া এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে অনুরোধ করে বলেছেন, “একটি ভোটও বিজেপিকে দেবেন না। আমি চাকরি দেবো। কর্মসংস্থান হবে বাংলায়। সবাই কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সব পাবেন। আমার শুধু একটাই অনুরোধ। বিজেপি কে ভোট দিয়ে বাংলার ক্ষতি করবেন না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026