রাজ্য

BIG NEWS : কমিশনের অসাংবিধানিক সিদ্ধান্ত, মঙ্গলবার ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন মমতা

একুশে বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে বাংলায়। ইতিমধ্যেই চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই চার দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি এবং তৃণমূল বিজেপির দ্বন্দ্ব নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। তারমধ্যে জোড়াফুল শিবিরের সাথে ঠান্ডা যুদ্ধ চলছে নির্বাচন কমিশনের। এক কথায় বলতে গেলে মমতা বনাম বিজেপি একদিকে যেমন প্রকট হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনকে কটাক্ষ করছে। তবে এরই মধ্যে আজ নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৪ ঘন্টা কোন নির্বাচনী প্রচার করতে পারবে না। এবার কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসবেন। তিনি টুইটারে লিখেছেন, “নির্বাচন কমিশনের ও গণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি আগামীকাল বেলা ১২ টা ব থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবো।” আসলে নির্বাচন কমিশন আজ জানিয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩ এপ্রিল জনসভায় করা বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ নোটিশ করা হয়েছিল। কিন্তু তার উত্তরে সন্তোষজনক কিছু বলেননি তিনি। এমনকি আংশিক উত্তর দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আবার পরে অন্য একটি জনসভাতে গিয়ে মমতা বলেছেন আমাকে ১০ বার শোকজ করা হলেও আমি এক উত্তর দেব।” তাই তাকে আজ সোমবার রাত আটটা থেকে আগামীকাল মঙ্গলবার রাত আটটা অবধি নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেছেন, “একুশে বিধানসভার নির্বাচনে নির্বাচন কমিশন স্বৈরাচারী ও হিটলারি কায়দায় ভোট করাতে চাইছে। বুলেটের ডগায় রেখে ভোট করানো হচ্ছে। মমতা সেই কাজের প্রতিবাদ করলে তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে।” এছাড়াও ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “আজকের দিনটি গণতন্ত্রের জন্য একটি কালো দিন।”

Anirban Kundu

Recent Posts

10 Must-Stream Movies Right Now: From The Bluff to Man on the Run

As February fades and March arrives, streaming platforms are dropping a fresh lineup of films…

February 27, 2026

Iron Maiden Announces ‘Run For Your Lives’ Australian Tour With Megadeth

Heavy metal titans Iron Maiden are set to bring their thunderous live show back to…

February 27, 2026

Sarah Ferguson’s Tell-All Could Backfire Amid Prince Andrew Arrest

Sarah Ferguson, the former Duchess of York, is reportedly weighing offers for a high-profile tell-all…

February 27, 2026

You Won’t Believe Where the Original Scream Cast Is Now—30 Years Later!

When Wes Craven’s Scream premiered in 1996, it redefined horror with its meta storytelling and…

February 27, 2026

Robbie Williams to Lead Ozzy Osbourne Tribute at BRIT Awards

The 2026 BRIT Awards will feature a powerful tribute to the late rock legend Ozzy…

February 27, 2026

Paradise Ending Confirmed—Creator Drops Bombshell That Season 3 Will Be the Last!

Fans of Paradise can now rest assured that the post-apocalyptic drama has a clear endgame.…

February 27, 2026