রাজ্য

‘কোন অশান্তি মানব না’, শপথগ্রহণের পর হিংসা নিয়ে হুঁশিয়ারি মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ঠিক সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নিয়েছেন। শপথগ্রহণের পর তিনি জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে করোনা মোকাবিলা করার ব্লুপ্রিন্ট তৈরি করার কাজ প্রথম করব। আর দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট-পরবর্তী হিংসায় লাগাম টানা। তিনি স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “হিংসায় জড়ালে কাউকে ছাড়া হবে না।”

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে উপস্থিত থেকে সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজ্যপাল জগদীপ ধনকরের উপস্থিতিতে শপথগ্রহণ করেন। তিনি প্রথমেই বলেছেন যে আমার প্রথম অগ্রাধিকার কোভিডকে নিয়ন্ত্রণ করা। সেই জন্য আজ বেলা বারোটায় নবান্নে মিটিং করব। দ্বিতীয় কাজ রাজ্যে হিংসা বন্ধ করা। আমি সবাইকে বলব যে আপনারা শান্ত থাকুন। বাংলা কিন্তু অশান্তি পছন্দ করে না। আজ থেকে আমি আইন-শৃঙ্খলা সামলাবো। যেখানে যাকে দায়িত্ব দেওয়ার আমি ঠিক দেবো। কিন্তু ঝামেলা করলে আমি কাউকে রেয়াত করবো না।

এছাড়াও তিনি এদিন আরো বলেছেন, “গত তিন মাস পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিছু কিছু রাজনৈতিক দল যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার করেছে। তবে এবার আমি নতুন সেটাপ তৈরি করব। কেউ কারোর প্রতি প্রতিহিংসাপরায়ণ হবেন না।” মমতার পাশাপাশি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026